Saturday, May 16, 2026

জবির জোড়া গোল, কলকাতা লিগে দুরন্ত শুরু DHFC’র

Date:

Share post:

জয় দিয়ে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের অভিযান শুরু করল ডায়মন্ড হারবার এফসি। বৃহস্পতিবার বিধাননগর পুরসভার মাঠে গ্রুপ ‘এ’-র লড়াইয়ে ইউনাইটেড স্পোর্টকে ২-১ গোলে হারাল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। জোড়া গোল করে ডায়মন্ড হারবারের জয়ের নায়ক কেরলের স্ট্রাইকার জবি জাস্টিন।

ম্যাচে শুরু থেকে আধিপত্য নিয়ে খেলেছে কিবু ভিকুনার দল । কিন্তু জবি, রাহুল পাসোয়ান, তুহিন শিকদারদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছে ইউনাইটেডের দীপেশ মুর্মু, সৌরভ সামন্তরা।ম্যাচের ২৮ মিনিটে জবির গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। বাঁ-প্রান্ত থেকে বিপক্ষ রক্ষণকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন দুই প্রধানের প্রাক্তনী। ইউনাইটেড গোলকিপার সৌরভের কিছু করার ছিল না। জবির শট বিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে।

এগিয়ে যাওয়ার পর গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ডায়মন্ড হারবারের কাছে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি জবিরা। ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ডায়মন্ড হারবার রক্ষণে চাপ বাড়ায় ইউনাইটেড। ৪০ মিনিটে দীপেশের অসাধারণ গোলে ম্যাচে সমতা ফেরায় তারা। ডান প্রান্ত ধরে এগিয়ে বক্সের বাইরে থেকে বিশ্বমানের গোল করেন দীপেশ। এক্ষেত্রে অবশ্য ডায়মন্ড হারবারের গোলকিপার সুস্নাত মালিক দায় এড়াতে পারেন না।

বিরতির পর আক্রমণে ঝাঁজ বাড়ায় ইউনাইটেড। কিন্তু ডায়মন্ড হারবার রক্ষণ জমাট জমাট রাখেন অয়ন মণ্ডল, রবিলাল মাণ্ডি, নরেশ সিংরা। প্রতিআক্রমণে গোল পেতে মরিয়া হয় কিবুর দল। জবির হেড পোস্টে লেগে প্রতিহত হয়। ৭১ মিনিটে সেই জবিই ফের গোল করে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন। বিপক্ষ রক্ষণের ভুলে দুরন্ত ফিনিশ করেন জবি। গোলের ব্যবধান বাড়তে পারত ডায়মন্ড হারবারের। কিন্তু ইউনাইটেড গোলকিপার সৌরভ বেশ কিছু ভাল সেভ করেন।

লিগের প্রথম ম্যাচেই তিন পয়েন্ট আসায় খুশি ডায়মন্ড হারবার শিবির। ক্লাব সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেন, ‘‘প্রথম ম্যাচ। মানিয়ে নিতে আরও কিছুটা সময় লাগবে। আমাদের ক্ষমতার ৪০-৪৫ শতাংশ খেলতে পেরেছি। ধীরে ধীরে আরও উন্নতি করব আমরা।’’

আরও পড়ুন- আজ টি-২০ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল, রয়েছে বৃষ্টির ভ্রুকুটি , ম্যাচ ভেস্তে গেলে কি হবে রোহিতদের ভাগ্য


Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...