Friday, June 26, 2026

দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস, চলবে নিম্নচাপের দুর্যোগ

Date:

Share post:

অবশেষে স্বস্তি, অঝোর ধারায় বৃষ্টি ভিজবে দক্ষিণবঙ্গ। শুক্রবারের পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের (Depression in Bay of Bengal)কারণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে শুক্রবার শক্তিশালী হয়েছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলায় আজ সারাদিন দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

নদিয়া, মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উইকেন্ডে। বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলিতেও। পশ্চিম-মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হওয়ার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রপাতের আশঙ্কার পাশাপাশি প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে। রবিবার পর্যন্ত উপকূলে বৃষ্টি বাড়বে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...