Thursday, May 14, 2026

শহরে হকার সার্ভে শুরু, পথে মেয়র পারিষদ সহ পুর আধিকারিকরা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী পাঁচ সদস্যের কমিটি গড়ে দিয়েছেন। সেই নির্দেশের পর শুক্রবারই শুরু হল হকার সার্ভে। এদিন সকালে গড়িয়াহাটে সমীক্ষা শুরু করল কলকাতা পুরসভা। পথে নামলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। সঙ্গে পুর অফিসাররা। হকারদের সঙ্গে কথা বলে, তাঁদের একটি ফর্মও দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, বিকেলে নিউ মার্কেটেও যাবেন পুরসভার আধিকারিকরা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, হকারদের দোকান প্রতি পরিবারের একজনকে একটি করে ফর্ম দেওয়া হচ্ছে। সেই ফর্ম খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুরসভার পাশাপাশি সমীক্ষা করবে হকার কমিটিগুলিও। এই পুরো সমীক্ষার ভিডিওগ্রাফি করা হচ্ছে। আগামী এক মাসের মধ্য়ে রিপোর্ট পেশ করবে পুরসভা। সব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রীর তৈরি হাইপাওয়ার কমিটি।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বসেন। সেই বৈঠকে মমতা নির্দেশ দেন, ফুটপাথের একদিকে হকার বসতে পারে। কোন দিকে বা কোথায় হকার বসবে, তা সার্ভে করে ঠিক করে নিতে হবে।

আগামী ১৫ দিনের মধ্যে সার্ভে করতে হবে। এই জন্য একটা কমিটিও গড়ে দিয়েছেন তিনি।সেই কমিটিতে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, অতীন ঘোষ এবং মলয় ঘটক। পুলিশ থেকে কমিশনারদেরও এই কমিটিতে রাখা হয়েছে। তাদের সার্ভের পাশাপাশি সমান্তরাল সার্ভে করবে হকার কমিটিগুলিও। তার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সার্ভে হবে মূলত গড়িয়াহাট, কলকাতা কর্পোরেশনের সামনে, গ্র্যান্ড হোটেল চত্বর, নিউ মার্কেট-সহ মোট পাঁচটি এলাকায়।

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...