Friday, June 5, 2026

পথ দেখাচ্ছে বাংলা: ভোটের আগে মহিলাদের খাতায় টাকা মহারাষ্ট্রের শিন্ডে সরকারের

Date:

Share post:

মহিলা ক্ষমতায়নে বাংলা যে পথ দেখিয়েছে এবার সেই পথে মহারাষ্ট্র। ডবল ইঞ্জিন শিন্ডে সরকার নির্বাচনের আগে গদি বাঁচাতে ফের শরণ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে রাজ্যের মানুষের মন জিততে চাইছে বিজেপি-শিবসেনা-এনসিপি(অজিত পাওয়ার শিবির)।

চলতি বছরেই বিধানসভা নির্বাচনের কঠিন পরীক্ষার মুখে মহারাষ্ট্র। লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে ভরাডুবির মুখে সেখানে এনডিএ জোট। আর ফলাফলের পরই কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন থেকে লোকসভার ফলাফল নিয়ে একে অপরের উপর দোষ চাপানোর খেলা শুরু হয়েছে মহারাষ্ট্রে। এরই মধ্যে শুক্রবার রাজ্য বাজেট পেশে ‘চমক’ দেওয়া দাবি উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। মহিলাদের অ্যাকাউন্টে মাসে ১৫০০টাকা দেওয়ার আশ্বাস দিয়ে মহিলা ভোটারদের নিজেদের পক্ষে টেনে বিধানসভার বৈতরণী পার করতে চাইছে ক্ষমতাসীন সরকার।

নির্বাচনের চার মাস আগে জুলাইয়ের ১ তারিখ থেকে এই প্রকল্পে টাকা পাবেন মহারাষ্ট্রের মহিলারা। যদিও বাংলায় যেখানে মহিলারা আমৃত্যু সরকারি ভাতার অধীনে, সেখানে মহারাষ্ট্র সরকারের বাজেট ঘোষণা অনুযায়ী মহিলারা টাকা পাবেন ৬০ বছর পর্যন্ত। সরকারের বাজেটে ৪৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

যদিও শিন্ডে সরকার এই ঘোষণা করতে পারেন এমন একটা আন্দাজ I.N.D.I.A. জোটের নেতৃত্ব আগেই অনুমান করেছিলেন। পাল্টা শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে প্রশ্ন তোলেন, মহিলাদের ভাতা দেওয়া হলে কেন পুরুষরা বঞ্চিত হবেন। এমনকি কোন খাত থেকে এই বরাদ্দ হয়েছে তা নিয়েও তদন্ত দাবি করেন তিনি।

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...