Wednesday, May 13, 2026

প্যারাগুয়ের বিরুদ্ধে দাপট ব্রাজিলের, হারাল ৪-১ গোলে

Date:

Share post:

কোপা আমেরিকা কাপে দুরন্ত জয় ব্রাজিলের। এদিন প্যারাগুয়েকে হারালো ৪-১ গোলে। সেলেকাওদের হয়ে জোড়া গোল ভিনিসিয়াস জুনিয়রের। একটি করে গোল স্যাভিও এবং পাকুয়েতার। কোপার শুরুটা ভালো হইন সেলেকাওদের। প্রথম ম্যাচে কোস্টারিকার কাছে ড্র করেছিল ভিনি জুনিয়ররা। তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের চেনা ছন্দে ব্রাজিল।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখাই ব্রাজিল। চার আক্রমণে দল সাজান ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়র। সেলেকাওদের একের পর এক আক্রমণ সামলাতে পারছিল না প্যারাগুয়ে। ম্যাচের ৩৫ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ব্রাজিল-এর হয়ে গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। পাকুয়েটার বাড়িয়ে দেওয়া থ্রু থেকে গোল করেন ভিনিসিয়াস। ম্যাচে ৪৩ মিনিটে ২-০ এগিয়ে যায় সেলেকাওরা। ব্রাজিলের হয়ে ২-০ করেন স্যাভিও। এর ঠিক দু মিনিটের মাথায় ৩-০ এগিয়ে যায় সেলেকাওরা। ব্রাজিলের হয়ে ৩-০ করেন সেই ভিনিসিয়াস। ম্যাচের প্রথম্যার্ধেই ৩-০ এগিয়ে থাকে ব্রাজিল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে প্যারাগুয়ের। যার ফলে ম্যাচের ৪৮ মিনিটে ১-৪ করে তারা। প্যারাগুয়ের হয়ে ১-৪ করেন আলডারেটে । গোল পাওয়ার পরে প্যারাগুয়ে চাপ বাড়ানোর চেষ্টা করে। কিন্তু গোলকিপার অ্যালিসন ফের ত্রাতা হয়ে ওঠেন। তবে এরই মধ্যে ৪-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৬৩ মিনিটে প্যারাগুয়ের বক্সের ভিতরে হ্যান্ডবল হলে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি নেন পাকুয়েতা।৬৫ মিনিটে গোল করেন তিনি। ৮১ মিনিটে প্যারাগুয়ের মিডফিল্ডার কুবাস লাল কার্ড দেখলে দশ জনে নেমে যায় প্যারাগুয়ে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...