Tuesday, February 24, 2026

বৌবাজারের পরে সল্টলেক! ফের চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ৩

Date:

Share post:

বৌবাজারের হস্টেল কাণ্ডে ১৪ জন গ্রেফতারের মধ্যেই ফের মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। এ বার ঘটনাস্থল সল্টলেক। ইলেকট্রনিক কমপ্লেক্স (Electronic Complex) থানার পোলেনাইটে মোবাইল ফোন (Mobile Phone) চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।পুলিশ (Police) সূত্রের খবর, শনিবার সকালে বছর বাইশের প্রসেন মণ্ডল নামে এক যুবককে মোবাইল ফোন (Mobile Phone) চোর সন্দেহে বেশ কয়েকজন ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনায় জড়িত সন্দেহে তপন সরকার, হরসিৎ সরকার এবং শ্রীদাম মণ্ডল নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে শ্রীদাম মণ্ডল বাংলাদেশের বাসিন্দা বলে সূত্রের খবর।

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণ এবং অভিযুক্ত প্রত্যেকেই পোলেনহাট এলাকার বাসিন্দা। সূত্রের খবর জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে নেন মোবাইল চুরির সন্দেহে প্রসেনকে বেধড়ক মারধর করে৷ তার জেরে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হতেই তাঁকে হাসপাতালে নিয়ে যান অভিযুক্তরা৷






spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...