Saturday, March 14, 2026

ফাইনাল ম্যাচে নিজেকে প্রমাণে মরিয়া! দক্ষিণ আফ্রিকাকে বধ করতে হার্দিকেই ভরসা ভারতের

Date:

Share post:

ওয়ান ডে বিশ্বকাপের (One Day World Cup) মাঝেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। তারপর থেকেই একের পর এক বাউন্সার সামলে ফের বাইশ গজে ফিরেছেন তিনি। এরপর দাঁতে দাঁত চেপে আইপিএল-র মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ধীরে ধীরে কামব্যাক। তবে সেই পিচ যে খুব একটা মসৃণ ছিল তা কিন্তু নয়, আইপিএলের মঞ্চেও ক্যাপ্টেন্সি, নিজের ধারাবাহিক পারফরম্যান্স, সমালোচনার জাঁতাকলে আটকে ছিলেন। তবে এরপরই দেশের জার্সি গায়ে টি ২০ বিশ্বকাপের মঞ্চে রীতিমতো জাত চিনিয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। শনিবার আরও এক বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। তার আগে নিজের সেরাটা উজার করে দিতে মরিয়া হার্দিক।

হাতেগোনা আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা। শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। তার আগে এদিনের ম্যাচকে পাখির চোখ করে রীতিমতো প্র্যাকটিস শুরু করেছেন ভারতের এই অলরাউন্ডার। চলতি বিশ্বকাপে ব্যাট বা বল হাতে নিজের সেরাটা উজার করে দিয়েছন হার্দিক। দলের সেরা অলরাউন্ডার হিসাবে নিজেকে প্রমাণও করেছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এদিনের ম্যাচে ভারতকে জিততে হলে হার্দিকের ভূমিকা অত্যন্ত জরুরি। দক্ষিণ আফ্রিকাকে বধ করে ফাইনাল ট্রফি ঘরে তুলতে গেলে ভারতীয় এই অলরাউন্ডারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বড় ম্যাচের আগে বেশ খোশমেজাজেই দেখা যাচ্ছে পান্ডিয়াকে। অপরাজিত থেকে বিশ্বকাপ ফাইনালে উঠেছে ভারত। উল্টোদিকে দক্ষিণ আফ্রিকাও অপরাজিত। কিন্তু দু-দলের পার্থক্য গড়ে দিতে পারেন হার্দিক।

 

উল্লেখ্য, বল বিকৃতি কাণ্ডের পর স্টিভ স্মিথ-ওয়ার্নাররা জাতীয় দলে ফিরতেই প্রতিপক্ষ গ্যালারি থেকে আওয়াজ উঠত ‘প্রতারক’ বলে। প্রতি ম্যাচেই একই ঘটনার পুনরাবৃত্তি হত। ২০১৯ বিশ্বকাপে এমন পরিস্থিতিতেই খেলেতে হয়েছে স্মিথদের। এবার হার্দিকের সঙ্গে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। না, হার্দিকের বিরুদ্ধে কোনোরকম অভিযোগ না থাকা সত্ত্বেও আইপিএলে লাগাতার নিন্দার মুখে পড়তে হয়েছে তাঁকে। এবার সব সরিয়ে নিজের কাছে নিজেকে প্রমাণ করার তাগিদ হার্দিকের। সেসিকেই কড়া নজর থাকবে বিশ্বের।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...