Thursday, May 14, 2026

মিলল না স্বস্তি! আরও ১৪ দিন জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে

Date:

Share post:

অস্বস্তি অব্যহত আপ (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal)। শনিবার আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে (Chief Minister Delhi) ফের ১৪ দিনের জেল হেফাজতের (Jail Custody) নির্দেশ দিল আদালত। আগামী ১২ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

চলতি সপ্তাহের সোমবার তিহাড় জেলে গিয়ে আম আদমি পার্টির প্রধানকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে তিনদিনের সিবিআই হেফাজত হয়েছিল কেজরিওয়ালের। শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক সুনেনা শর্মার বিশেষ বেঞ্চে কেজরির মামলাটি উঠেছিল। সিবিআই জানিয়েছিল, তদন্তের অগ্রগতি এবং প্রকৃত ন্যায় বিচারের স্বার্থে কেজরির আরও কিছু দিন হেফাজতে থাকা প্রয়োজন। তারপরই কেজরির জেল হেফাজতের মেয়াদ বাড়াল আদালত।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...