Thursday, May 14, 2026

কেরলে গ্যাসবোঝাই ট্যাঙ্কার লিক, অসুস্থ ৮ কলেজ পড়ুয়া 

Date:

Share post:

ট্যাঙ্কার থেকে গ্যাস লিক (gas leak from tanker in Kerala ) করায় অসুস্থ নার্সিং কলেজের আট পড়ুয়া। শনিবার কেরলের রামপুরমে এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর এর্নাকুলাম থেকে কর্নাটকের দিকে যাচ্ছিল একটি ট্যাঙ্কার। হঠাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCL ) লিক করতে শুরু করে। তাতেই স্থানীয় নার্সিং কলেজের পড়ুয়ারা অসুস্থ বোধ করেন। কিছুক্ষনের মধ্যেই শুরু হয়ে যায় গা গোলানো, বমি ভাব, শরীরে অস্বস্তি। শেষ পাওয়া খবর অনুযায়ী, পড়ুয়ারা স্থিতিশীল। কিন্তু তীব্র গন্ধ ও ঝাঁঝে অসুস্থ হয়ে পড়েন স্থানীয়রা। বেশ কয়েকজনের শ্বাসকষ্ট শুরু হয়। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

অসুস্থদের পারিয়ারাম মেডিক্যাল কলেজ ও পাঝায়াঙ্গাদি তালুক হাসপাতালে (Pariyaram Medical College and Pazhyangadi Taluk Hospital) নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। পরিস্থিতি সামলাতে পয়ান্নুর ও পারিয়ারাম থেকে পুলিশের বিশাল বাহিনী এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে এলাকা খালি করে।থালিপরাম্বা রেভেনিউ ডিভিশনাল অফিসার (RDO) অজয় কুমার এই বিষয়ে জানান ট্যাঙ্কার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...