Thursday, May 14, 2026

সামান্য বচসা থেকে পান্ডুয়ায় এক যুবককে পি.টিয়ে খু.ন, ধৃত ২

Date:

Share post:

সামান্য বচসা থেকে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তেজনা ছড়াল হুগলির পান্ডুয়ার দ্বারবাসিনী এলাকায়। দু’জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। স্থানীয় সূত্রে খবর, নিহতের নাম আশিস বাউল দাস। ২৬ বছর বয়সি ওই যুবক দ্বারবাসিনীরই গরুইগেঁড়ে গ্রামের বাসিন্দা।জানা গিয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় একটি মেলা দেখে মোটরবাইকে চেপে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন আশিস। বাড়ি থেকে কিছুটা দূরে গমুকপাটি এলাকায় মনসা পুজো হচ্ছিল। সেখানে লাউডস্পিকারে গান বাজানো নিয়ে গন্ডগোল চলছিল। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আশিসের বাইকের সামনে পড়েন এক গ্রামবাসী। কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু সেখান থেকে শুরু হয় বচসা। অভিযোগ, এর পর আশিসকে বাইক থেকে জামার কলার ধরে টেনে নামিয়ে মারধর করা হয়। রাস্তায় ফেলে তার বুকে লাথি মারা হয় বলেও অভিযোগ। সঙ্গে থাকা আশিসের বন্ধু তাকে সেখান থেকে কোনও রকমে ছাড়িয়ে বাড়ি নিয়ে যান। কিন্তু রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন ওই যুবক। পরদিন সকালে বাবা বিকাশ দাসকে ঘটনার কথা বলেন আশিস। সেই সঙ্গে নিজের শারীরিক অসুবিধার কথাও জানান তিনি।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরের দিন তাঁকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে বেসরকারি হাসপাতাল হয়ে শনিবার বিকেলে কলকাতা নিয়ে যাওয়ার পথেই ওই যুবকের মৃত্যু হয়। মৃতদেহ নিয়ে আসা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। রবিবার, সেখানেই ময়নাতদন্ত হয়। ঘটনায় পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আশীষের পরিবার। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নেমে শনিবারই লাল্টু বাউল দাস এবং শুভঙ্কর বাউল দাস নামে দু’জনকে গ্রেফতার করে। ধৃতদের আজ আদালতে তুলে হেফাজতে চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...