Sunday, March 15, 2026

বিশ্ব চ্যাম্পিয়ন হতেই রোহিত-বিরাটদের শুভেচ্ছা সচিন-সৌরভ-ধোনির

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এই জয়ের ফলে দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর, আইসিসি ট্রফি জয় করেছে টিম ইন্ডিয়া। এরপর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসতে থাকে গোটা দল। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংরা। চলুন দেখে নেওয়া যাক, কে কী বললেন।

ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হতেই মহারাজ তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, “রোহিত শর্মা ও গোটা দলকে অভিনন্দন। হয়তো আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে বিশ্বকাপ জিতলাম, কিন্তু দেশে যা প্রতিভা রয়েছে তাতে আমরা আরও অনেক কিছু জিততে পারি।”

সৌরভের পাশাপাশি সচিন তেন্ডুলকর লেখেন,” ওয়েস্ট ইন্ডিজে যেন ভারতীয় ক্রিকেটের একটা অধ্যায় পূর্ণ হল। ২০০৭ বিশ্বকাপে এখান থেকেই হেরে ফিরতে হয়েছিল। আজ ক্রিকেটের পাওয়ারহাউস হিসাবে ২০২৪ টি-২০ বিশ্বকাপ জিতল ভার‍ত। আমার বন্ধু রাহুল দ্রাবিড় ২০১১ সালে বিশ্বজয়ের স্বাদ পায়নি, কিন্তু এই বিশ্বকাপ জয়ের নেপথ্যে ওর অনেক বড় ভূমিকা।”

সোশ‌্যাল মিডিয়ায় খুব একটা না থাকলেও ভারত চ্যাম্পিয়ন হতেও পোস্ট করেন মাহি। ভারত চ্যাম্পিয়ন হতেই ধোনি লেখেন, ভারত বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন! একটা সময় আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। প্রতিকূল মূহূর্তে শান্ত থেকে ইচ্ছাশক্তির জোরে অসাধারণ সাফল‌্য পাওয়ার জন‌্য অভিনন্দন। বিশ্বকাপ ঘরে ফিরিয়ে আনার জন‌্য ভারত এবং বিশ্বের প্রতিটি কোণে থাকা ভারতবাসী তোমাদের অভিনন্দন জানাচ্ছে। অসংখ‌্য শুভেচ্ছা।”

 

View this post on Instagram

 

A post shared by M S Dhoni (@mahi7781)

অপরদিকে যুবরাজ সিং লেখেন,” অনেক অভিনন্দন তোমাদের। তোমরা করে দেখিয়েছ। আমরা সকলে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। রোহিত অসাধারণ নেতৃত্ব দিয়েছ। দারুণ বল করেছ বুমরাহ, হার্দিক।”

আরও পড়ুন- ইউরোতে আজ ইংল্যান্ডের সামনে স্লোভাকিয়া


spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...