Sunday, March 15, 2026

কেদারনাথে তুষার ধ্বস, ভয়ঙ্কর ভিডিও পুণ্যার্থীদের মোবাইলে

Date:

Share post:

প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে সামনে উত্তর ভারতের উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ থেকে উত্তর প্রদেশের একাংশ। বিভিন্ন নদীতে পরপর হড়পা বানের পরে এবার ভয়ঙ্কর তুষার ধ্বসের ঘটনা কেদারনাথ (Kedarnath) মন্দিরের কাছে। মন্দিরের ঠিক পিছনের পাহাড়ের গা বেয়ে হুড়মুড়িয়ে অ্যাভালেঞ্জ (avalanche) নেমে আসার ঘটনা ক্যামেরা বন্দি করলেন তীর্থযাত্রীরা। যদিও এতে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

গত এক মাস ধরে প্রবল পুণ্যার্থীর ভিড় কেদারনাথে। সেই সঙ্গে তুষারপাতেরও দেখা মিলছে। তবে রবিবার ভোরে মন্দিরের দরজা খোলার আগেই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকলেন পুণ্যার্থীরা। কেদারনাথ মন্দিরের পিছনে গান্ধী সরোবরের (Gandhi Sarobar) পাশে পর্বতের ঢাল বেয়ে নেমে আসে বিরাট তুষার ধ্বস। তবে এই ধরনের তুষার ধ্বসের ঘটনা এই এলাকায় নতুন নয় বলেই দাবি রুদ্রপ্রয়াগের সিনিয়র এসপি।

শনিবার হরিদ্বারে (Haridwar) গঙ্গার পাশে দাঁড় করানো একাধিক গাড়ি এমনকি বাসও গঙ্গার জলের তোড়ে ভেসে যায়। গঙ্গায় হঠাৎ জল বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা হয়। কেদারনাথের এই তুষার ধ্বসের ফলে ফের উত্তরের নদীতে জলস্তর বাড়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...