Saturday, March 14, 2026

এবার ক্যামাক স্ট্রিটে বুলডোজারে ভাঙা হল পুরসভারই ঘর!

Date:

Share post:

বেআইনি হকার উচ্ছেদ ঘিরে দুদিন আগেই শহরে আনা হয়েছিল বুলডোজার! বুধবার অভিযান চালানো হয়েছিল বিধাননগর পুরনিগমের চত্বরে। বিধাননগর পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ড এবং সেক্টর ফাইভে বুলডোজার দিয়ে একাধিক দোকানের কাঠামো ভাঙা হয়। বৃহস্পতি এবং শুক্রতেও চলে এই অভিযান। রবিবার শহরে ফের চলল বুলডোজার। ক্যামাক স্ট্রিটে কলকাতা পুরসভার ৪০ বছরের পুরনো ঘর ভাঙলেন কলকাতা পুরসভার আধিকারিকরা ও শেক্সপিয়র থানার পুলিশ। ৬৩ নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার ঘরটি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভাঙা হল, দাবি কলকাতা পুরসভার।

গত সোমবার নবান্ন সভাঘরে বিভিন্ন পুরনিগমগুলির মেয়র, পুরসভার চেয়ারম্যান এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে রাজ্যের পুর পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সরকারি জমির জবরদখল নিয়েও সরব হন তিনি। তাঁর তোপের মুখে পড়েন রাজ্যের একাধিক মন্ত্রী।নবান্নের বৈঠকের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শহরের বেআইনি হকার উচ্ছেদ অভিযানে নামে পুলিশ। উত্তরের হাতিবাগান থেকে মধ্য কলকাতার নিউ মার্কেটে চোখে পড়ে উর্দিধারীদের অ্যাকশন। একই ছবি ধরা পড়ে গড়িয়াহাটেও। বিধাননগর পুরনিগমের আওতাধীন বহু জায়গাতেও চলে অভিযান।

 

 

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...