Friday, May 15, 2026

ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করে কী বললেন দ্রাবিড় ?

Date:

Share post:

ক্রিকেটার জীবনে বিশ্বকাপের স্বাদ না পেলেও কোচ হিসাবে বিশ্বকাপের স্বাদ পেয়েছেন রাহুল দ্রাবিড়। গত ১২ মাসে দু’দুবার বিশ্বকাপের সামনেও গিয়েও ট্রফির জয় হয়নি। তবে গতকাল হয়েছে। আর এতেই তৃপ্ত টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। জানালেন স্বপ্ন পূরন হয়েছে।

এই নিয়ে ম্যাচ শেষে দ্রাবিড় বলেন, “ দু’বছরের একটা যাত্রা শেষ হল এই টি-২০ বিশ্বকাপে। একটা ভারসাম্য যুক্ত দল তৈরি করতে চেয়েছিলাম। খেলোয়াড়দের মধ্যে নির্দিষ্ট মানের দক্ষতা চেয়েছিলাম। প্রয়োজনীয় কিছু ক্রিকেটারকে চেয়েছিলাম। ২০২১ সালে দায়িত্ব নেওয়ার সময় থেকেই দলে আলোচনা শুরু হয়েছিল, কীভাবে বিশ্বকাপ জেতা যায়। আমরা কিন্তু এই বিশ্বকাপের জন্য পরিশ্রম করিনি। গত দু’বছরের পরিশ্রমের ফল এই ট্রফি। এখন ভারতীয় দলে যে ক্রিকেটারেরা খেলছে, তারা দারুণ প্রতিভাবান। ওদের আত্মবিশ্বাস, লড়াই করার ক্ষমতা অসাধারণ। খুবই উঁচু মানের। আমি নিশ্চিত আগামী ৫-৬ বছরে ভারত আরও অনেক ট্রফি জিতবে।”

এখানেই না থেমে দ্রাবিড় আরও বলেন, “নিজের সেরাটা দিলেও খেলোয়াড় হিসাবে একটা ট্রফি জেতার সৌভাগ্য আমার হয়নি। আমি ভাগ্যবান এই দলের কোচ হওয়ার সুযোগ পেয়েছি। একদল দুর্দান্ত ছেলে আমার বিশ্বকাপ জেতার স্বপ্ন বাস্তবায়িত করেছে। দুর্দান্ত অনুভূতি। আমি কোনও যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ করিনি। শুধু নিজের কাজটা করার চেষ্টা করেছি। সত্যি, দুর্দান্ত একটা যাত্রা শেষ হল।“

আরও পড়ুন- বিশ্বচ্যাম্পিয়ন হতেই বিরাট-রোহিত-দ্রাবিড়কে ফোন মোদির


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...