Friday, May 15, 2026

স্মার্টসিটি আহমেদাবাদে ধসে গেল রাস্তা! বর্ষায় চমক মোদি গ্যারান্টির

Date:

Share post:

প্রবল বর্ষায় বেরিয়ে পড়ল আহমেদাবাদের দাঁত বের করা চেহারা। স্মার্টসিটিতে রাস্তার মাঝখান থেকে ধ্বসে তৈরি হল বিপজ্জনক পরিস্থিতি। মোদির রাজ্যের রাজধানীর এই অবস্থা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

ফেব্রুয়ারিতেই আহমেদাবাদ আরবান ডেভেলপমেন্ট অথরিটি শহরের উন্নয়নে প্রায় ১৬০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। যে প্রকল্পের মধ্যে অন্যতম ছিল শহরের সেলা এলাকা সংযোগকারী রাস্তা, যার জন্য বরাদ্দ ছিল ২৫০ কোটি টাকা।

রবিবার প্রবল বৃষ্টিতে আহমেদাবাদের সেলা এলাকারই মূল রাস্তা দেখা যায় হঠাৎ ধ্বসে যায়। প্রায় তিন ফুট গর্ত হয়ে যায়। স্মার্টসিটির এই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়।

কংগ্রেসের তরফ থেকে কটাক্ষ করা হয় মোদির রাজ্যের স্মার্টসিটির উন্নয়ন নিয়ে। বলা হয় মাটির তলায় বৃষ্টির জলে চাষবাসের বিশেষ ব্যবস্থা স্মার্টসিটি আহমেদাবাদেই পাওয়া যায় বলে কটাক্ষ করে তারা।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...