Thursday, May 14, 2026

সাত সকালে শহরে দুর্ঘটনা, নিউটাউনে উল্টে গেল গাড়ি! গুরুতর জখম ২

Date:

Share post:

সকাল সকাল নিউটাউনে দুর্ঘটনা (Car accident in Newtown)। বিশ্ব বাংলা সরণী দিয়ে এয়ারপোর্টের দিকে ঘণ্টায় প্রায় ১০০থেকে ১১০ কিলোমিটার বেগে যাওয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাড়ে। মুহূর্তের মধ্যে শূন্যে উঠে যায় গাড়ি। নজরুল তীর্থের (Nazrul Tirtha) সামনে এই দুর্ঘটনায় গাড়ির চালক এবং পাশে বসার যাত্রী গুরুতর আহত হয়েছেন। চার চাকার গতি এতটাই বেশি ছিল যে ডিভাইডারের ধাক্কা খেয়ে গাড়িটি ছিটকে গিয়ে পরে উল্টোদিকের সার্ভিস রোডে। ঘটনাস্থলে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে ধাক্কার পর কিছুক্ষণের জন্য শূন্যে উঠে যায় গাড়ি। স্থানীয়রাই আশঙ্কা জনক অবস্থায় আহতদের উদ্ধার করেন। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে। গাড়ির চালক এবং যাত্রী মদ্যপ ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...