Friday, May 15, 2026

ডিভোর্সের জল্পনা অতীত, রং মিলন্তি সাজে কলকাতা ছাড়লেন অনির্বাণ-মধুরিমা

Date:

Share post:

টলিউডের অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের (Tollywood actor Anirban Bhattacharya) ব্যক্তিগত জীবন নিয়ে ফ্যানেদের কৌতূহল কম নয়। একটা সময় অভিনেত্রী সোহিনীর (Sohini Sarkar) সঙ্গে তাঁর সম্পর্ক চর্চায় ছিল। যদিও দুজনেই একে অন্যকে ‘ভাল বন্ধু’ বলে জানিয়েছেন। কিন্তু এসবের মাঝে গত ৭-৮ মাস ধরে টলিপাড়ার গুঞ্জনের শিরোনামে ছিল অনির্বাণ- মধুরিমা (Anirban Bhattacharya and Madhurima Goswami) ডিভোর্স জল্পনা। দুজনের সম্পর্কে ভাঙনের কথা বারবার আলোচিত হয়েছে। সম্প্রতি ‘অথৈ’ মুক্তি পাওয়ার পর অভিনেতার কাজের প্রশংসা হয়েছে সর্বত্র। এরপরই নিন্দুকের মুখে ছাই দিয়ে স্ত্রীকে নিয়ে কলকাতা ছাড়ার সিদ্ধান্ত অনির্বাণের!

মধুরিমা- অনির্বাণের সম্পর্ক বহুদিনের। বন্ধুত্ব থেকে মঞ্চের পেশাদারিত্ব তাঁদের একে অন্যের কাছাকাছি নিয়ে আসে। ২০২০ সালে অভিনেতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন মাইম শিল্পী নিরঞ্জন গোস্বামীর মেয়ে মধুরিমা গোস্বামী। তাঁদের বিয়েতে স্বপ্নভঙ্গ হয়েছিল অনেক মহিলা ফ্যানের। শিল্পী জানিয়েছিলেন, “আমাদের বিয়েটা ভেঙে গেলে অনেকেই খুশি হবেন। অনির্বাণদাকে বিয়ে করার পর থেকে যেভাবে অভিশাপ পাচ্ছি।”

প্রাথমিকভাবে সব ঠিকঠাক চললেও তেইশের দুর্গা পুজোর পর থেকে দুজনের ডিভোর্স নিয়ে জল্পনা বাড়ছিল। অনির্বাণ এবং মধুমিতা দুজনেই এই ব্যাপারে অত্যন্ত সচেতনভাবে শব্দ প্রয়োগ করেছেন এবং কার্যত বিচ্ছেদের গুঞ্জনকে সপাটে মাঠের বাইরে পাঠিয়েছেন। তবুও আলোচনা থামেনি। কিন্তু এবার কলকাতা বিমানবন্দরে রং মিলান্তি কালো টি শার্ট পরে ফ্রেমবন্দি তারকা জুটি। সূত্রের খবর লন্ডনে উড়ে গেলেন যুগলে। নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলনে যোগ দিতেই এই সফর।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...