Saturday, March 14, 2026

সওকতের বি.রুদ্ধে মা.মলা প্র.ত্যাহার, জ.রিমানার টাকায় আদালত চত্বরে গাছ লাগানোর নির্দেশ

Date:

Share post:

ভাঙরের তৃণমূল নেতা সওকত মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করেও প্রত্যাহার করে নিয়েছেন এক আবেদনকারী। তাতে আদালতের সময় নষ্ট হয়েছে। মঙ্গলবার এই কারণে ওই মামলাকারীকে জরিমানার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।উচ্চ আদালতের বিচারপতি অমৃতা সিনহা এদিন তাঁর নির্দেশে জানিয়েছেন, জরিমানার টাকায় উচ্চ আদালত চত্বরে বড় গাছ লাগাতে হবে। এ ব্যাপারে বন দফতরের সঙ্গে কথা বলে তাদের দায়িত্ব দিতে হবে। কোনও ফুলের গাছ বা পাতাবাহার নয়, এমন গাছ লাগাতে হবে যা ভবিষ্যতে অনেক বড় বৃক্ষ হয়ে ওঠে।

বিচারপতি অমৃতা সিনহা তাঁর নির্দেশে বলেছেন, মামলাকারীর দেওয়া জরিমানার টাকায় গাছ লাগানো হল কিনা সে ব্যাপারে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে। জানা গিয়েছে, ভাঙরের একটি ঘটনায় তৃণমূল নেতা সওকত মোল্লার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলা বেশ কিছুদিন ধরে চলার পর মামলাকারী তা প্রত্যাহার করে নিয়েছেন। এই কারণেই তাঁকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই জরিমানার টাকাতেই এবার হাই কোর্ট চত্বরে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...