Saturday, March 14, 2026

অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেলেন ভাঙড়ের আরাবুল ইসলাম

Date:

Share post:

অবশেষে জামিন পেলেন আরাবুল ইসলাম (Arabul Islam)। আজ, মঙ্গলবার ভাঙড়ের তৃণমূল নেতাকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ আরাবুলের জামিন মঞ্জুর করে। গত পঞ্চায়েত ভোটের সময় এক আইএসএফ কর্মী খুনের মামলায় তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে আরও কিছু মামলা যোগ হয়। প্রায় চারমাস জেলখাটার পর অবশেষে মঙ্গলবার জামিন পেলেন তিনি। এর আগে অন্য ৯টি মামলাতেও জামিন পান আরাবুল। ফলে এবার জেলমুক্ত হবেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক।

গত ৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে (Arabul Islam)। তাঁর বিরুদ্ধে খুনের পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র-সহ দলবদ্ধ ভাবে আক্রমণের একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতার হওয়ার পর জামিন চেয়ে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়েছিলেন আরাবুল। সেখানে তাঁর আইনজীবীরা জানান, দীর্ঘ দিন ধরে বাড়িতে চিকিৎসাধীন আরাবুল ইসলাম। তাই তাঁকে জামিন দেওয়া হোক। যদিও পুলিশের আপত্তিতে তখন জামিন মেলেনি আরাবুলের।

এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আরাবুল। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আরাবুলের স্ত্রী জাহানারা বিবিও। আরাবুলের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে, রাজ্যের কাছে জানতে চায় কলকাতা হাইকোর্ট। এবার তাঁকে জামিন দেওয়া হল। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে আরাবুলের কোনও সাংগঠনিক পদ নেই। তিনি তৃণমূলের একজন সাধারণ সদস্য মাত্র।

আরও পড়ুন: সওকতের বি.রুদ্ধে মা.মলা প্র.ত্যাহার, জ.রিমানার টাকায় আদালত চত্বরে গাছ লাগানোর নির্দেশ

 

 

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...