Thursday, June 4, 2026

দেড় বছরে সাফ হবে NDA: লোকসভায় দাবি সাংসদ কল্যাণের

Date:

Share post:

মহারাষ্ট্র আর উত্তর প্রদেশের নির্বাচন হলেই দেশ থেকে এনডিএ সরকার সাফ হয়ে যাবে। লোকসভায় ‘ঠুনকো’ মোদি সরকারকে কটাক্ষ করতে গিয়ে দাবি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তৃতীয় মোদি সরকার গঠন হওয়ার পর থেকেই বিরোধীরা দাবি করেছিলেন, এই সরকার ক্ষণস্থায়ী। এবার লোকসভায় দাঁড়িয়ে সেই মেয়াদও স্পষ্ট করে দিলেন তৃণমূল সাংসদ।

মন্ত্রিসভা গঠনের পরে দেশে যে পরিবর্তনের দাবি করেছিলেন রাষ্ট্রপতি, তাকে বাস্তব অর্থে ব্যাখ্যা করেন কল্যাণ। তিনি বলেন, “পরিবর্তন তো হয়েছেই। একদিক রয়েছে একটি ঠুনকো সরকার। আর উল্টোদিকে একটি শক্তিশালী বিরোধী পক্ষ।” এই প্রসঙ্গে তাঁর আরও দাবি, প্রতিদিন প্রতি মুহূর্তে সরকার মনে রাখবে আমরা ঠুনকো, বিরোধীরা শক্তিশালী। সংসদের ভিতরে যেমন লড়াই হবে, তেমনই সংসদের বাইরেও লড়াই হবে।

তৃণমূল সাংসদের দাবিকে সমর্থন জানিয়ে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বলেন, অল্প সময়ের মধ্যেই উল্টোদিকে বসবে বিরোধীরা। এই প্রসঙ্গেই কল্যাণের দাবি, “আর বেশিদিন নেই। মহারাষ্ট্রের নির্বাচন হতে দিন। উত্তরপ্রদেশের নির্বাচন হতে দিন। তারপরে দেড় বছরে সাফ হয়ে যাবে এই সরকার।”

মোদি সরকারের দুর্বলতাকে তুলে ধরতে কিৎ কিৎ খেলার প্রসঙ্গে টেনে আনেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চারশো পারের যে দাবি বিজেপি নির্বাচনের আগে করে এসেছিল, সেই দাবিকে কটাক্ষ করে কল্যাণের দাবি, “চু কিৎ কিৎ খেলার চু শুরু হয়েছিল চারশোতে। শেষে দম কমে এসে কিৎ কিৎ আর শোনা যায়নি।” সেই সঙ্গে নরেন্দ্র মোদি ক্রাচের মতো একদিকে নীতীশ কুমার অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর উপর ভর করে সংসদে প্রবেশ করছেন বলেও কটাক্ষ করেন শ্রীরামপুরের সাংসদ।

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...