Friday, June 26, 2026

টি-২০ বিশ্বকাপ জিতে কেন পিচের মাটি খেয়েছিলেন রোহিত? জানালেন নিজেই

Date:

Share post:

গত শনিবার স্বপ্নপূরণ হয় ভারতবাসীর। দীর্ঘ খরা কাটিয়ে টি-২০ বিশ্বকাপ ঘরে তোলে টিম ইন্ডিয়া। এই সাফল্যের পর আবেগে ভাসেন ভারতীয় ক্রিকেটাররা। দেখা যায় পিচের মাটি তুলে মুখে দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। যেই ছবির সঙ্গে নেটিজেনরা মিল পেয়েছেন নোভাক জোকোভিচের। তিনি উইম্বলডন জিতে কোর্টের ঘাস খেয়েছিলেন।সেই দেখেই অনুপ্রানীত রোহিত ? সেই নিয়েই এবার মুখ খুললেন ভারত অধিনায়ক স্বয়ং নিজেই। যা প্রকাশ করেছে বিসিসিআই।

বিসিসিআই-এ প্রকাশিত ভিডিওতে এই নিয়ে রোহিত বলেন, “ কোনও কিছু আগে থেকে ঠিক করা ছিল না। আমার যেমন মনে হয়েছে, তেমন করেছি। উপভোগ করছিলাম মুহূর্তটা। ওই পিচ আমাদের টি-২০ বিশ্বকাপ দিয়েছে। এই মাঠ, এই পিচ আমি ভুলতে পারব না। তাই এর একটা অংশ আমি নিজের কাছে রাখতে চেয়েছিলাম। এই মুহূর্তগুলো খুবই স্পেশাল। আমার স্বপ্ন সত্যি হয়েছিল। আমি কিছু একটা নিয়ে যেতে চাইছিলাম। সেই কারণেই মাটি খেয়েছিলাম।“

এরপরই ভারত অধিনায়ক আরও বলেন, “ এই মুহূর্তটা বিশ্বাস করা কঠিন। এখনও ঠিক ধাতস্থ হতে পারছি না। স্বপ্ন মনে হচ্ছে। সত্যিই আমরা বিশ্বকাপ জিতেছি, কিন্তু সেটা বিশ্বাস করতে পারছি না। এটাই আবেগ। মনের মধ্যে এটাই চলছে।“

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন- এটাই শেষ ইউরো কাপ, কোয়ার্টার ফাইনালে উঠে জানিয়ে দিলেন রোনাল্ডোR


Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...