Friday, May 22, 2026

২৬ মৎস্যজীবীকে আটক শ্রীলঙ্কার নৌসেনার, বারবার সংঘাতেও চুপ বিদেশমন্ত্রক!

Date:

Share post:

সাত দিনে দুবার। শ্রীলঙ্কার নৌসেনার হাতে আটক ভারতীয় মৎস্যজীবীরা। ভবিষ্যৎ নিয়ে প্রবল আশঙ্কার মধ্যে পড়া তামিলনাড়ুর মৎস্যজীবীদের জন্য মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলেও বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এখনও কোনও সদুত্তর মেলেনি। প্রায় ৫০ জন ভারতীয় মৎস্যজীবী এক সপ্তাহে অন্যায়ভাবে আটকে প্রতিবেশী দেশে। এই বছরে সেই সংখ্যাটা পেরিয়েছে ১০০। রামেশ্বরম থেকে তামিলনাড়ুর নেদুনথিভু এলাকায় জীবিকা নিয়েই প্রবল সংশয়ে মৎস্যজীবীরা।

২৩ জুন রামেশ্বরমের নেদুনথিভু এলাকার ২২ মৎস্যজীবীকে আটক করে শ্রীলঙ্কার নৌসেনা। এরপর থেকেই প্রতিবাদে সামিল হওয়া শুরু করে রামেশ্বরমের মৎস্যজীবীরা। তাঁদের দাবি, এভাবে শ্রীলঙ্কার নৌসেনার গ্রেফতারির কারণে তিনটি মৎস্যজীবী পরিবার শেষ হয়ে গিয়েছে। মৎস্যজীবীদের দুরবস্থার পরেই মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন কথা বলেন বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে।

এরপরই ফের রবিবার ২৬ মৎস্যজীবীকে আটক করে শ্রীলঙ্কার নৌবাহিনী। আটকে রাখা হয় তাদের নৌকাও। রামেশ্বরম এলাকা মৎস্যজীবীদের সংগঠনের দাবি, এমনিতেই তাঁদের বর্ষার প্রতিকূল পরিস্থিতির সঙ্গে পাল্লা দিয়ে মাছ ধরতে হয়। তার উপর পক প্রণালী এলাকায় মাছ ধরতে গেলে বারবার প্রতিবেশী দেশের সেনা বাহিনীর ভয়ে বিপন্ন তাঁদের জীবিকা। তাঁদের দাবির সঙ্গে সহমত মুখ্যমন্ত্রী স্ট্যালিনও। তাই কেন্দ্রের বিদেশ মন্ত্রকের দ্রুত হস্তক্ষেপও তিনি দাবি করেন।

যদিও বিদেশ মন্ত্রক জানাচ্ছে কলম্বোর ভারতীয় রাষ্ট্রদূত ও জাফনা দূতাবাস মৎস্যজীবীদের দ্রুত ফেরানো নিয়ে পদক্ষেপ নিচ্ছে। তবে কেন্দ্রের আশ্বাসে চোখের জল মুছছে না মৎস্যজীবীদের পরিবারের। চূড়ান্ত আশঙ্কায় রামেশ্বমের মৎস্যজীবী পরিবারগুলি। এই বছরই এপর্যন্ত এলাকার ১৫০ মৎস্যজীবীকে আটক করেছে শ্রীলঙ্কা নৌসেনা। তাদের না ফেরায় নতুন করে আটক মৎস্যজীবীদের পরিবারগুলির আশঙ্কা আরও বাড়ছে।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...