Friday, May 15, 2026

বাগদা উপনির্বাচন: পদ্ম পতাকা নিয়েই প্রচারে নির্দল প্রার্থী! কমিশনে নালিশ বিজেপির

Date:

Share post:

আগামী ১০ জুলাই বাগদা বিধানসভা উপনির্বাচন। দলীয় প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে তৃণমূল যখন প্রচারে ঝড় তুলেছে, ঠিক তখনই বিজেপি শিবিরে বিড়ম্বনা অব্যাহত। এখানে বিজেপির গলার কাঁটা বিক্ষুব্ধ বিজেপি। প্রার্থী পছন্দ না হওয়ায় বাগদা বিজেপির একটি বড় অংশ উপনির্বাচনে নির্দল খাড়া করে দিয়েছে। যা নিয়ে প্রবল চাপে পড়েছে গেরুয়া শিবির।

নির্দল প্রার্থীকে নিয়ে বিজেপির অভিযোগ, বাগদার নির্দল প্রার্থী নিজের প্রচারে বিজেপির পতাকা ব্যবহার করছেন। বিভিন্ন জায়গায় প্রচারও চালাচ্ছেন বিজেপির নাম নিয়ে।রীতিমতো সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেছেন দলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। তাঁর অভিযোগ, নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার বিজেপির পতাকা নিয়েই মনোনয়ন জমা দিতে এসেছিলেন। পরবর্তীতে তিনি বিভিন্ন জায়গায় নিজেকে বিজেপির সমর্থক বলে জাহির করছেন। দলের পতাকাও ব্যবহার করছেন প্রচারে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান দেবদাসবাবু।

বিজেপির আরও অভিযোগ, নির্দল প্রার্থীর প্রচারে থাকা মৃত্যুঞ্জয় চক্রবর্তী এবং শিশির হাওলাদার নিজেদের বিজেপি কর্মী বলে দাবি করছেন। কিন্তু তাঁদের সঙ্গে বিজেপির কোনও যোগাযোগ নেই। এ প্রসঙ্গে নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার বলেন, “মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় কেউ কেউ আবেগের বশে বিজেপির পতাকা নিয়ে গিয়েছিলেন। তবে প্রচারে আমরা কোথাও বিজেপির পতাকা ব্যবহার করিনি।”

বিজেপি শিবিরের এমন ডামাডোল নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “বিজেপিতে কোন্দল কোনও নতুন ঘটনা নয়। টাকা ছাড়া এই দল কিছুই বোঝে না।”

আরও পড়ুন: হাতরাসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২৬, আদালতে সিবিআই তদন্তের আর্জি

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...