Wednesday, March 11, 2026

হাথরাসকাণ্ডে সুপ্রিম কোর্টে দায়ের মামলা! পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের আর্জি

Date:

Share post:

হাথরাসে (Hathras) পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এবার সেই মামলা গড়াল সুপ্রিম কোর্টে (Supreme Court of India)। বুধবারই দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে যাতে তদন্ত কমিটি (Investigation Team) গঠন করা হয়, সেই আর্জিই জানানো হয়েছে মামলায়। ‘ভোলেবাবা’-র সৎসঙ্গে গিয়ে দুর্ঘটনায় ইতিমধ্যে ১২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে হাসাপাতালের মর্গে লাশের সারি দেখে মৃত্যু হয়েছে এক কর্তব্যরত পুলিশ কর্মীর।

বুধবার আইনজীবী বিশাল তিওয়ারি শীর্ষ আদালতে এই মামলা করেছেন। তাঁর আবেদন, এই মামলায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করতে হবে। যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করারও আর্জি জানিয়েছেন আইনজীবী। এছাড়া আবেদনে আরও বলা হয়েছে, উত্তরপ্রদেশ সহ সব রাজ্য থেকে পদপিষ্ট হওয়ার ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে, কতগুলি এমন ঘটনা ঘটেছে, তা নিয়ে স্টেটাস রিপোর্ট দিতে হবে। পাশাপাশি এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও গাইডলাইন আছে কি না, সেটাও জানাতে হবে।

যদিও আশ্চর্যজনকভাবে এফআইআরে নাম নেই স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার। তারপর থেকেই বিস্তর প্রশ্ন উঠছে। এছাড়াও এফআইআরে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ, আয়োজকরা ৮০ হাজার লোকের জমায়েতের অনুমতি চেয়েছিল, কিন্তু এদিন জড়ো হন আড়াই লক্ষেরও বেশি মানুষ। আরও অভিযোগ, দুর্ঘটনার সময় আয়োজকরা সাহায্যের জন্য এগিয়ে আসেননি, উল্টে প্রমাণ লোপাটের চেষ্টা করেন। তবে মামলার তদন্ত যে দিকে এগোচ্ছে তাতে যোগী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।


spot_img

Related articles

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...