Monday, May 11, 2026

বৃহস্পতিবার বিশ্বজয়ীদের সঙ্গে ব্রেকফাস্ট সারবেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

বিশ্বকাপ জয়ের পর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এতদিন বার্বাডোজে আটকে ছিলেন বিরাট-কোহলিরা। সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত দেশে ফিরছে বিশ্বজয়ী টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ দিল্লি বিমানবন্দরে এসে নামবে ভারতীয় দলের বিশেষ চাটার্ড বিমান। এদিন সকালেই ভারতীয় দলের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, দিল্লিতেই বিশ্বজয়ীদের সঙ্গে ব্রেকফাস্ট সারবেন তিনি।সেখানে ঘণ্টাদুয়েক থাকবে ভারতীয় দল। তাঁদের জন্য বিশেষ সংবর্ধনার ব্যবস্থাও করা হবে বলে সূত্রের খবর। এর পরে মুম্বইয়ে চমকে দেওয়া সেলিব্রেশনের পরিকল্পনা রয়েছে।

বিশ্বকাপ ফাইনাল হয় শনিবার। তার পর থেকে ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে বার্বাডোজেই আটকে পড়ে ভারতীয় দল। সেখানকার পরিস্থিতি খারাপ হতে থাকে। বন্ধ হয়ে যায় বিমানবন্দর। জারি হয় কারফিউ। হোটেলবন্দি হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। ঝড়ের ফলে বার্বাডোজ জুড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। রোহিতদের হোটেল বিদ্যুৎহীন হয়েছিল বলে সূত্রের দাবি। পিছোতে থাকে টিম ইন্ডিয়ার দেশে ফেরা। অবশেষে বুধবার দেশে ফেরার বিমানে ওঠেন ক্রিকেটাররা।

মোদির সঙ্গে প্রাতরাশের পরে মুম্বই উড়ে যাবেন বিশ্বজয়ীরা। মুম্বই বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন বিরাট কোহলিরা। এই পথের শেষ এক কিলোমিটার হুড খোলা বাসে রোড শো করবেন। ট্রফি হাতে ভিকট্রি শো করবেন এই বাসযাত্রায়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছে আরও একবার সেলিব্রেশন হবে।

 

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...