Sunday, May 3, 2026

১৪ বছর পরে ব্রিটেনে ক্ষমতার পালাবদল! রেকর্ড ভোটে জয়ী স্টার্মার, হারের দায় কাঁধে নিলেন সুনক

Date:

Share post:

জনমত সমীক্ষাতেই ইঙ্গিত মিলেছিল। আর সেই ইঙ্গিতকে সত্যি করেই বিপুল আসনে জিতে ব্রিটেনে (US Election) ক্ষমতায় এল লেবার পার্টি (Labour Party)। লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে ১৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন দলের প্রধান কিয়ের স্টার্মার। নিজের জয় নিশ্চিত হতেই ভোটারদের ধন্যবাদ জানিয়ে লেবার পার্টির প্রধান বলেন, “সব কিছুই আপনারা শুরু করেছিলেন। আপনারাই ভোট দিয়েছেন। এ বার আমাদের ফিরিয়ে দেওয়ার পালা।” এদিকে এদিন ৩০০ আসনের গণ্ডি টপকানোর পরই পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনকও। ফলে ব্রিটেনে ১৪ বছরে কনজারভেটিভ পার্টির শাসনের অবসান ঘটল।

১৪ বছর পরে ব্রিটেনে ক্ষমতার পালাবদল আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হয়েছে ব্রিটেনে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্স-এ মোট আসন সংখ্যা ৬৫০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ম্যাজিক ফিগার ৩২৬। শেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত ৩৮৯ আসনে জয় পেয়েছে লেবার পার্টি, মাত্র ৯৭ আসন পেয়েছে ঋষি সুনকের কনজারভেটিভ পার্টি। অনান্যরা পেয়েছে ৯৬‌ আসন। তবে ইতিমধ্যে ম্যাজিক ফিগারের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে লেবার পার্টি‌। গণনার সময় যত বাড়বে ততই আসন বাড়ছে লেবার পার্টির।


তবে এদিন ফলাফল ঘোষণার মাঝেই রিচমণ্ড এবং নর্দার্ন অ্যালার্টনে, তাঁর সমর্থকদের উদ্দেশে এক ভাষণে ঋষি সুনক বলেছেন, “এই সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে লেবার পার্টি। আমি স্যার কিয়ার স্টার্মারকে অভিনন্দন জানাতে ফোন করেছিলাম। আজ, সব পক্ষের শুভেচ্ছা নিয়ে ক্ষমতার শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল হাত বদল করা হবে। আমাদের দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের প্রতি আমরা সকলেই আস্থা রাখি। আমি দুঃখিত। আমি এই হারের দায় নিচ্ছি।” তবে পালাবদল হলেও স্টার্মারের সামনের পথ অত্যন্ত কঠিন হতে চলেছে। তাঁর সামনে পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ রেখে যাচ্ছেন সুনক। এই মুহূর্তে দেশের অর্থনীতির হাল অত্যন্ত খারাপ। বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সর্বোচ্চ করের বোঝা চেপেছে ব্রিটিশদের কাঁধে। ভেঙে পড়েছে জন-পরিষেবা ব্যবস্থাগুলি। কনজারভেটিভ পার্টির পতনের এগুলো অন্যতম কারণ। তবে সামগ্রিকভাবে পরাজয় হলেও ঋষি সুনক তাঁর কেন্দ্র নর্থ ইয়র্কশায়ারে ৪৭.৫ শতাংশ ভোট পেয়ে জিতেছেন। তবে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হার প্রায় কান ঘেঁষে বেরিয়ে যাওয়ায় সম্মান বেঁচে গিয়েছে সুনকের।


Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...