Wednesday, May 13, 2026

”আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়”! কলকাতা হাইকোর্টে জানাল কর্তৃপক্ষ

Date:

Share post:

বেশ কয়েক বছর ধরেই বিতর্কের সূত্রপাত। এবার তা আরও বড় আকার ধারণ করল। আধার কার্ড (Aadhar Card) বা আধার নম্বর থাকা নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ নয়। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) তরফে সিনিয়র কাউন্সিল আধার নথিভুক্তি ও আপডেট আইন উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্টে। আদালতের এক শুনানিতে, UIDAI স্পষ্ট করেছে যে একটি আধার নম্বর ভারতবর্ষের কোনও জনগণের নাগরিকত্বের প্রমাণ দেয় না।

এ প্রসঙ্গে সিনিয়র কাউন্সিল লক্ষ্মী গুপ্তা হাইকোর্টকে জানিয়েছেন, ১৮২ দিনের বেশি দেশে থাকা বাসিন্দাদের আধার কার্ড (Aadhar Card) দেওয়ার চেষ্টা করা হয়, যাতে তাঁরা সরকারি সাহয্য পেতে পারেন। গুপ্তা এনআরসি-র বিরুদ্ধে জয়েন্ট ফোরামের দ্বারা আধার আইন, ২০২৩ এর ২৮A, যা বিশেষভাবে বিদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্কিত, সেই বিষয়ে জানাতে গিয়েই আদালতে এই তথ্য জমা করেন।

UIDAI চাইলে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে দেশে থাকা কোনও বিদেশি নাগরিকের আধার কার্ড নিষ্ক্রিয় করতে পারে। ফলে আধার কার্ড থাকলেই তিনি ভারতের নাগরিক একথা ঠিক নয় বলেই দাবি করেছে UIDAI.

আরও পড়ুন:“রাজনীতি করতে চাই না, সরকার ক্ষতিপূরণ বাড়াক”!হাথরসের স্বজনহারাদের কাছে রাহুল

 

Related articles

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...