Sunday, May 17, 2026

OMR ডেটা উদ্ধারে বিদেশের এথিক্যাল হ্যাকারেরও সাহায্য নিক সিবিআই! পরামর্শ হাইকোর্টের

Date:

Share post:

প্রাইমারি টেট মামলায় (Primary Tet Case) OMR এবং সার্ভার দুর্নীতির নিয়ে সিবিআই-কে অলআউট ঝাঁপানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক্ষেত্রে বিশ্বের যে কোনও প্রান্তের বিশেষজ্ঞদের টেকনিক্যাল সাহায্য পারবে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে OMR নিয়ে সন্দেহ মেটাতে সিবিআইকে এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

IBM, WIPRO, TCS বা যে কোনও বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হোক। যদি তাতেও কাজ না হয়, সেক্ষেত্রে দেশের বাইরের এথিক্যাল হ্যাকার হলেও সাহায্য নিতে পারবে সিবিআই। আর তদন্তের স্বার্থে যদি টাকার প্রয়োজন হয়, তাহলে তা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, নির্দেশ হাইকোর্টের। প্রাইমারি টেটের (Primary Tet Case) OMR সংক্রান্ত রিপোর্ট দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি রাজাশেখর মান্থা। হার্ডডিস্ক থেকে ডেটা উদ্ধার করতে সিবিআইকে তাই এমনই পরামর্শ আদালতের। হাইকোর্টের বক্তব্য, পৃথিবীর যে কোনও প্রান্তের আইটি এক্সপার্টদের সাহায্য পারবে সিবিআই।

বিচারপতির প্রশ্ন, প্রথম সার্ভারের কপি কতবার ট্রান্সফার হয়েছে? তথ্য কি এডিট হয়েছে? হলে কতবার? এর সন্তোষজনক নিশ্চিত জবাব পেতে চায় আদালত। আগামী ছ’সপ্তাহ পরে এই মামলার শুনানি। তার আগে সিবিআই-কে অলআউট ঝাঁপানোর পরামর্শ বিচারপতি মান্থার।

আরও পড়ুন: সরকারি জমি জবরদখলে দিল্লি থেকে গ্রেফতার শিলিগুড়ির নেতা

 

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...