Monday, May 18, 2026

প্রবেশিকা পরীক্ষায় প্রথম, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি অর্ণবের নজিরবিহীন সাফল্য!

Date:

Share post:

একসময় হাতে ছিল বন্দুক, অবলীলায় গুলি চালিয়েছেন নিরীহদের উপরে। আজ সাজাপ্রাপ্ত দোষী সারাক্ষণ সঙ্গে রাখেন বই। আর তাতেই ম্যাজিক! হুগলির সংশোধনাগারে পড়াশোনা করেই প্রবেশিকা পরীক্ষায় প্রথম মাওবাদী নেতা অর্ণব দাম (Arnab Dam)। বর্ধমান বিশ্ববিদ্যালয় (University of Burdwan) থেকে ইতিহাসে পিএইচডি করার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রথম হয়ে নজির গড়েছেন তিনি। প্রাপ্ত নম্বর ৭৬.৮৬৭০।

ইতিহাস নিয়ে পড়াশোনা করার ইচ্ছেতে ইতিহাস গড়ে ফেললেন শিলদা ইএফআর ক্যাম্পে (Silda EFR camp attack) হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত অর্ণব। ২০১২ সালে আসানসোলে (Asansol) পুলিশের হাতে ধরা পড়েন তিনি। মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর করেন।খড়গপুর আইআইটিতে (IIT) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। কিন্তু মাঝপথেই পড়াশোনা ছেড়ে নিরুদ্দেশ‌ হয়ে যান। এরপর মাওবাদী নেতা হিসেবে পুলিশের খাতায় নাম ওঠে। বর্তমানে হুগলি সংশোধনাগারে বন্দি। পড়াশোনা করার ইচ্ছে কোনদিনই ছাড়তে পারেননি। তাই ইতিহাসে গবেষণা করতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি দেখে আবেদন জানান তিনি।গত ২৬ জুন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে মৌখিক পরীক্ষা দেন অর্ণব। শুক্রবার ফলপ্রকাশের পর জানা যাচ্ছে ২২০ জন আবেদনকারীর মধ্যে সর্বোচ্চ নম্বর তাঁর। রাজ্যের বুকে এই প্রথম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কোনও বন্দি পিএইচডি করতে চলেছেন।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...