Monday, May 11, 2026

জেগে উঠেছে মাউন্ট এটনা; ইতালিতে হলুদ সতর্কতা, ব্যহত বিমান পরিষেবা

Date:

Share post:

ইউরোপের সর্ববৃহৎ জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট এটনা ফের জেগে উঠেছে। ব্যাপক ক্ষতির সম্ভাবনা ইতালির। তার আগেই হলুদ সতর্কতা জারি করা হল হলুদ সতর্কতা। সিসিলি দ্বীপের নাগরিক সুরক্ষার জন্য তৎপরতা শুরু প্রশাসনের। অন্যদিকে ছাই ও লাভা উদগিরণ সমস্যায় ব্যাহত হচ্ছে ক্যাটানিয়া বিমান বন্দর থেকে বিমান পরিষেবা।

এই সপ্তাহের শুরুতে প্রবল কম্পন ও লাভা উগরে দিয়ে ভয়াবহ চেহারা ধারণ করে এটনা। বিশেষজ্ঞদের দাবি, এই দুর্যোগ অনেক বেশি শক্তিশালী। বিমান ও ড্রোন দিয়ে সেই লাভার ফোয়ারার ছবি তুলতে থাকেন পর্যটকরা। সেই কারণে সিসিলি দ্বীপে সবুজ সতর্কতা বাড়িয়ে হলুদ সতর্কতা জারি করা হয়। সেই সঙ্গে ছাইয়ে ঢাকা পড়তে থাকে আশেপাশের জনবসতি এলাকা। ছাইয়ে ঢাকা পড়ে যায় ক্যাটানিয়া বিমান বন্দরও। ফলে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল। সেই সঙ্গে ধোঁয়ার জন্য এয়ার ট্রাফিকেও জারি করা হয় সতর্কতা।

তবে শুক্রবার ফের চালু হয় ক্যাটানিয়া বিমান বন্দর। যদিও এটনার একটি ফাটল দিয়ে লাভা বেরোনো এখনও বন্ধ হয়নি। তবে বিমান বন্দর চালু হওয়ায় সিসিলির মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে আটকে পড়া পর্যটকদের সুবিধা হবে। এটনার লাভা উদগিরণের পরেই জেগে উঠেছে পাশের আরও এক আগ্নেয়গিরি – মাউন্ট স্ট্রমবোলিয়া। সেখান থেকেই লাভা বেরোনোয় সতর্কতা জারি করা হয়েছে স্ট্রমবোলিয়া দ্বীপে।

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...