Friday, May 8, 2026

রাষ্ট্রপতির উপস্থিতিতে পুরীর রথযাত্রা, প্রস্তুত তিন রথ

Date:

Share post:

৫৩ বছর পরে দুদিন ধরে পুরীতে রথযাত্রা। সেই উৎসবে যোগ দেবেন দেশের রাষ্ট্রপতি। রবিবার সকাল থেকেই তা নিয়ে তৎপরতা তুঙ্গে। সকাল সকাল তিন রথ সাজিয়ে প্রস্তুত করে দেওয়া হয় সিংহদ্বারের কাছে। তবে এবছর বিকালের আগে রথ টানতে পারবেন না ভক্তরা। ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভক্ত সারা দেশ থেকে ভক্তরা উপস্থিত হয়ে গিয়েছেন পুরীতে।

এবছর একই দিনে নেত্র উৎসব, নবযৌবন বেশ এবং রথযাত্রার অনুষ্ঠান পড়েছে। ফলে এ বছর ভক্তরা নবযৌবন বেশ দেখতে পাবেন না। রবিবার সকাল থেকেই সেই উৎসব শুরু হয়ে গিয়েছে। রাষ্ট্রপতির সফরের প্রস্তুতিও নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। এবছর ১৮০ কোম্পানি নিরাপত্তা রক্ষী মোতায়েন হয়েছে উৎসবের নিরাপত্তায়। এআই পরিচালিত সিসিটিভিও মোতায়েন হয়েছে। আবার বিশেষ গ্রিন করিডোর করা হয়েছে যে কোনও পরিস্থিতিতে অনুষ্ঠান থেকে অসুস্থদের স্থানান্তরে।

এবছর রাষ্ট্রপতির সফরের জন্য রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি আলাদাভাবে থাকছে জেড ক্যাটাগরির নিরাপত্তায় ভিআইপি জোন। উৎসবে ১০ থেকে ১৫ লক্ষ ভক্ত সমাগমের আশা করছেন রাজ্যে অগ্নিনির্বাপণ দফতর। প্রবল গরম আর আর্দ্রতাজনিত সমস্যায় ভক্তরা যাতে কষ্ট না পান তার জন্য থাকছে জলের ফোয়ারার ব্যবস্থাও।

Related articles

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...