Saturday, May 16, 2026

বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরাখণ্ডের দুর্যোগ নিয়ে চিন্তায় প্রশাসন

Date:

Share post:

হাওয়া বদলের খবর দিলে হাওয়া অফিস। সক্রিয় মৌসুমী বায়ুর সৌজন্যে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain ) পরিমাণ বাড়বে। সোমবার। মুর্শিদাবাদ ছাড়া অন্য কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই আমি বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে বৃষ্টির ঘনঘটা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ধসের জেরে কালিম্পং দার্জিলিং সংযোগকারী তিস্তা বাজারে রাস্তা বন্ধ। আজ মালদহ, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

অন্যদিকে উত্তরাখণ্ডের বৃষ্টি-বিপর্যয় নিয়ে চিন্তায় প্রশাসন। সোমবারও দেবভূমির অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে হরিদ্বার, হৃষীকেশ, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, পাউরি, চামোলি এবং কুমায়ুন হিমালয়ের বেশ কিছু এলাকাও। বিপদ এড়াতে পর্যটকদের নদীতীরে যেতে বারণ করা হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গার জল। আগামী কয়েক দিনে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছে মৌসম ভবন (IMD)। এর পাশাপাশি অতিবৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই। রাত থেকে টানা বৃষ্টিতে একাধিক রেল লাইনে জল জমে যাওয়ায় বিপর্যস্ত মায়া নগরীর রেল পরিষেবা। দুর্ভোগে মুম্বইবাসী।


Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...