Tuesday, May 5, 2026

বারাকপুরে পুজো কমিটির বিবাদ, ভয় পেয়ে রিকশা থেকে পড়ে মৃত ১

Date:

Share post:

পুজো কমিটির দায়িত্ব কে নেবে সেই বিবাদের জেরে উত্তপ্ত বারাককপুরের (Barrackpore)১২ নাম্বার ওয়ার্ড। এই সংক্রান্ত বৈঠক চলাকালীন বচসার জেরে মর্মান্তিক ঘটনা। মৃত্যু হয় ৪৩ বছর বয়সী পার্থ চৌধুরী (Partha Chowdhury) নামের এক স্থানীয় নেতার। ভয় পেয়ে রিকশা থেকে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তদন্তে নেমেছে পুলিশ (Barrackpore Police)।

বারাকপুরের (Barrackpore) ওল্ড ক্যালকাটা রোডের সুকান্তপল্লী এলাকায় একটি পুজো কমিটির সদস্য ছিলেন পার্থ। রবিবার রাতে যখন ওডিসি ক্লাবের পুজোর মিটিং চলছিল সেই সময় বাঁশ দিয়ে রিক্সা করে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এরপর ক্লাবের দরজার সামনে পৌঁছতেই উত্তপ্ত বাদানুবাদের জেরে তিনি কিছুটা ভয় পেয়ে যান। ক্লাবের সামনে থাকা একটি গর্তে পা ঢুকে যাওয়াই দরজার সামনে মুখ থুবড়ে পড়েন বলে, পুলিশের তরফে প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এরপর তিনি মাটিতে লুকিয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Related articles

বাংলার মসনদে বিজেপি, ক্ষমতার আশা ABVP-র: সরাসরি ইউনিয়ন রুম বদলের বার্তা

২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর থেকে বাংলার একের পর এক বিরোধী পার্টি অফিসে হামলার ঘটনা ফের একবার...

জয়ের পরেই গেরুয়া আস্ফালন, শিশু উদ্যান দখল করে শাহের মন্দির! 

ছিঃ বিজেপি। জিতেই ক্ষমতার আস্ফালন! রাজ্যে ক্ষমতা দখলের পরের দিনই হাওড়ায় শিশু উদ্যান দখল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের...

মাত্র ১০০ গণনাকেন্দ্রের CCTV ফুটেজ প্রকাশ করুন: গণনা কারচুপিতে কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের যে পথ বিজেপি নিয়েছে বাংলায়, তা কোনভাবেই সফল হবে না স্পষ্ট করে...

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর...