Tuesday, June 23, 2026

রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল বেলেঘাটা নবজাগ্রত সংঘ

Date:

Share post:

গ্রীষ্মকালে রক্তের চাহিদা লেগেই থাকে। দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের আকাল তুলনামূলক ভাবে বৃদ্ধি পাচ্ছে। মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম। তবে রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাঙ্কে এসে অনেক সময় ফিরে যেতে হয়। কারণ রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাঙ্কে যোগান কম থাকে।

সারাবছরই মানুষের পাশে থাকে তারা। তবে কিছু বিশেষ দিনে সমাজ সেবামূলক কাজে অংশ নেন। বেলেঘাটা নবজাগ্রত সংঘে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। গ্রীষ্মে  যে রক্তের বিপুল চাহিদা তৈরি হয় সেই কথা মাথায় রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।বিগত বছরগুলিকে ছাপিয়ে এই বছর সর্বোচ্চ রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে বহু মহিলাও রক্ত দিতে এগিয়ে আসেন। ক্লাবের সদস্যরা ছাড়াও উপস্তিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ বিশিষ্টরা। এদিন প্রায় ৬০ জন রক্তদান করেন। বিশিষ্ট চিকিৎসক অশোক রায় বলেন, এই সময় রক্তের চাহিদা অনেক বেশি থাকে। এই উদ্যোগ প্রতি বছরই এই ক্লাব নেয় । এবারও রক্ত দিতে বহু মানুষ এগিয়ে এসেছেন।

সুশ্রুত আই ফাউন্ডেশনের পরিচালনায় চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
ডিভাইন নার্সিংহোমের সহযোগিতায় ব্লাড সুগার ও ইসিজি পরীক্ষার ব্যবস্থা ছিল।
স্বাস্থ্য শিবিরের পরিচালনায় দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাবের সভাপতি ও বিশিষ্ট চক্ষু চিকিৎসক ইন্দ্রনীল সরকার। একই সাথে ক্লাবের প্রতিষ্ঠাতা বেলেঘাটার প্রাণপুরুষ চিকিৎসক সুদীপ রায়ের স্মরণ সভা ও ক্লাবের ৫৮ তম দুর্গাপুজোর খুঁটি পুজো হয় এদিন।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...