Wednesday, June 24, 2026

পেরুর পাহাড়ে বরফ গলতেই ২২ বছর পর উদ্ধার মার্কিন পর্বতারোহীর দেহ

Date:

Share post:

নয় নয় করে কেটে গিয়েছে ২২ বছর। ২oo২ সালের কথা। পেরুর বরফে আবৃত হুয়াসকারান পর্বত জয় করতে গিয়ে নিখোঁজ হন মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্টাম্পফল। এতদিন পর অবশেষে তার মরদেহের সন্ধান পাওয়া গিয়েছে। পেরুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্টাম্পফল তুষারের নিচে চাপা পড়ে ছিলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরফ গলে যাওয়ায় ওই পর্বতারোহীর মৃতদেহ বাইরে বেরিয়ে এসেছে। জানা গিয়েছে, ২০০২ সালের জুনে হুয়াসকারান পর্বতে তুষার ঝড়ের কবলে পড়ে স্টাম্পফলসহ পর্বতারোহীদের একটি দল। পর্বতটির উচ্চতা ৬ হাজার ৭০০ মিটারের বেশি । পর্বতারোহীদের খোঁজে অভিযানও চালানো হয়েছিল সেই সময়। তবে সেই সময় দেহ খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় স্টাম্পফলের বয়স ছিল ৫৯ বছর।পেরুর পুলিশ বলেছে, আন্দেসের কর্দিলেরা ব্লাঙ্কা রেঞ্জে বরফ গলার কারণে স্টাম্পফলের দেহাবশেষ দেখা গিয়েছে।

পুলিশের দেওয়া ছবিতে দেখা গিয়েছে, ঠান্ডার মধ্যে থাকার কারণে স্টাম্পফলের মরদেহ, তাঁর পরনের পোশাক, সাজসজ্জা, পায়ের জুতা বেশ ভালোভাবেই সুরক্ষিত আছে। এমনকী, স্টাম্পফলের পাসপোর্ট তাঁর সঙ্গেই পাওয়া গিয়েছে। এ কারণে সহজেই তার পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ। পেরুর উত্তর-পূর্বাঞ্চলে হুয়াসকারান ও কাশানের মতো বরফাবৃত পর্বতগুলোর অবস্থান। এই কারণে বিশ্বের পর্বতারোহীদের কাছে এটি বেশ আকর্ষণীয় জায়গা।সেখানে এক ইজরায়েলি পর্বতারোহী নিখোঁজ হওয়ার এক মাস পর গত মে মাসে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

 

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...