Saturday, April 4, 2026

দলের সঙ্গে অন্তর্ঘাত করলে কুণালকে পদ পাইয়ে দেবেন মানিকতলার বিজেপি প্রার্থী? প্রকাশ্যে অডিও

Date:

Share post:

মানিকতলা উপনির্বাচনে প্রকাশ্য বিস্ফোরক ফোনালাপ। ওই কেন্দ্রে তৃণমূলের (TMC) আহ্বায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) ফোন বিজেপি (BJP) প্রার্থী কল্যাণ চৌবের (Kalyan Chowbey)। মঙ্গলবার, মোবাইল ফোন কথোপকথনের অডিও প্রকাশ্যে আসে। তাঁর হয়ে কাজ করলে কুণাল ঘোষকে ক্রীড়া জগতে জাতীয় বা রাজ্য স্তরে উচ্চ পদ দেওয়ার প্রলভন দেখান বিজেপি প্রার্থী- বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার।প্রথমে স্যোশাল মিডিয়ায় ফোনালাপ ফাঁস করে দেন কুণাল। তৃণমূলের আহ্বায়কের মতে, বিজেপির নিশ্চিত পরাজয় বুঝে তাঁকে অনৈতিকভাবে ঘুষ দেওয়ার কথা বলছেন কল্যাণ চৌবে। পরে সাংবাদিক বৈঠক করে কল্যাণকে তুলোধনা করে কুণাল। তিনি জানান, ৭তারিখ রাত সাড়ে ১১টা নাগাদ তৃণমূল নেতাকে ফোন করেন বিজেপি প্রার্থী। গণতান্ত্রিক পরিবেশে এটি অস্বাভাবিক নয়। তিনি (বিরোধী প্রার্থী) সাহায্য চাইতেই পারেন। কিন্তু দলের সঙ্গে কুণালকে বেইমানি করার প্রস্তাব দেন কল্যাণ। অভিযোগ, কুণালকে অন্তর্ঘাতের প্রস্তাব দেন বিজেপি প্রার্থী কল্যাণ। বিনিময়ে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাব দেন দেন। এআইএফএফ সভাপতির পদ অপব্যবহার করে বড় পদের প্রলভন দেওয়া হয়েছে মোহনবাগান সহসভাপতি কুণাল ঘোষকে। এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে এটি অত্যন্ত নিম্নরুচির কাজ বলে তোপ দাগেন কুণাল।

সূত্রের খবর, মানিকতলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে কুণাল (Kunal Ghosh) তৃণমূলের সব চোরাস্রোত সামলে দলকে ঐক্যবদ্ধভাবে ভোটে নামাচ্ছেন বলেই তাঁকে সরাতে মরিয়া বিজেপি। কল্যাণের কাজের জন্য তাঁকে ভোটও দেওয়া উচিত নয় বলে বার্তা কুণালের।






Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...