Friday, May 15, 2026

চোর সন্দেহে কিশোরকে যৌন হেনস্থার অভিযোগ! ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার জয়ন্তের আরেক শাগরেদ 

Date:

Share post:

চোর সন্দেহে এক কিশোরকে নগ্ন করে অত্যাচার চালানোর অভিযোগ। অবশেষে পুলিশের জালে কামারহাটির (Kamarhati) দুষ্কৃতী জয়ন্ত সিংয়ের (Jayanta Singh) আর এক শাগরেদ প্রসেন দাস (Prosen Das) ওরফে লাল্টু। সাঁড়াশি দিয়ে ওই কিশোরের গোপনাঙ্গ চেপে ধরার অভিযোগ ওঠে লাল্টুর বিরুদ্ধে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে লাল্টুকে গ্রেফতার করা হয়। তাঁকে ইতিমধ্যে জেরা শুরু করেছে পুলিশ।

বুধবারই ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সাংবাদিক বৈঠক করে জানান, কামারহাটির ভিডিয়োকাণ্ডে এখনও পর্যন্ত জয়ন্তের ছয় সঙ্গী গ্রেফতার হয়েছে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে বলে জানান তিনি। ভিডিয়োকাণ্ডে নির্যাতিতদেরও খোঁজ চলছে বলে জানানো হয়। তবে ভিডিয়োটি যত পুরনোই হোক, ঘটনার তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করে পুলিশ। এরপর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই গ্রেফতার জয়ন্তের আরেক শাগরেদ। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

যে ভিডিয়োর ভিত্তিতে জয়ন্তের ছয় সঙ্গীকে গ্রেফতার করা হয়, তাতে দেখা যায়, এক ব্যক্তিকে হাত-পা ধরে ঝুলিয়ে রেখে বেধড়ক মারধর করছেন কয়েক জন। আর যন্ত্রণায় আর্তনাদ করছেন ওই ব্যক্তি। সোমবার রাতে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিয়ো তৃণমূলের অভিযোগ, ২০২১ সালের মার্চ মাসের ভিডিয়ো এটি। অভিযুক্তেরা জয়ন্ত সিং এবং তাঁর অনুগামী।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...