Monday, June 15, 2026

এবার দিদিগিরি, অভিযোগের পাহাড় প্রবেশনারি আইএএস অফিসার পূজার বিরুদ্ধে

Date:

Share post:

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেদকারকে নিয়ে একের পর এক অভিযোগ উঠছে। তার বিরুদ্ধে অভিযোগ, আইএএস অফিসার হওয়ার জন্য আংশিকভাবে দৃষ্টিশক্তিহীন বিভাগ এবং ওবিসি আওতায় ভুয়ো সার্টিফিকেট জমা দিয়েছেন পূজা। তাকে ইতিমধ্যে ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বদলি করে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের পুণেতে অ্যাসিসট্যান্ট কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি। এখন তাঁকে ওয়াশিম জেলার অ্যাসিসট্যান্ট কালেক্টর করে বদলি করে দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে প্রবেশনারি আইএএস অফিসার পূজার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর বাবা এবার লোকসভা নির্বাচনে লড়াইও করেছিলেন।
তার বিরুদ্ধে অভিযোগ, প্রবেশনারি আইএএস অফিসারদের যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা নয়, সেগুলি নিচ্ছিলেন তিনি। নিজের ব্যক্তিগত অডি গাড়িতে লালবাতি এবং মহারাষ্ট্র সরকারের বোর্ড লাগিয়ে ঘুরতেন। যে কাজটা করার অনুমতি নেই প্রবেশনারি আইএএস অফিসারদের। শুধু তাই নয়, অ্যাডিশনাল কালেক্টর অজয় মোরে যখন থাকতেন না, তখন তাঁর চেম্বারের একাংশ ব্যবহার করতেন। অ্যাডিশনাল কালেক্টরের অনুমোদন ছাড়াই তাঁর অফিসের আসবাবপত্র সরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।
এখানেই পূজার বিরুদ্ধে অভিযোগ শেষ হয়নি। অভিযোগ উঠেছে, রেভিনিউ অ্যাসিসট্যান্টকে পূজা নির্দেশ দিয়েছিলেন যে তাকে লেটারহেড দিতে হবে। রাখতে হবে নেমপ্লেট। ভিআইপি গাড়ির নম্বর দিতে হবে। সিনিয়ররা যেমন সুযোগ-সুবিধা পান, তাকেও সেরকম সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই পরিস্থিতিতে তাকে বদলি করে দেওয়া হয়েছে।Advt
চাকরি পাওয়ার জন্য পূজার বিরুদ্ধে ভুয়ো সার্টিফিকেট দেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে আংশিকভাবে দৃষ্টিশক্তিহীন ক্যাটেগরি এবং ওবিসি ক্যাটেগরির আওতায় পরীক্ষা দিয়েছিলেন পূজা। পোস্টিং পাওয়ার জন্যও বিশেষ সার্টিফিকেট জমা দিয়েছিলেন। আংশিকভাবে দৃষ্টিশক্তিহীন ক্যাটেগরির সার্টিফিকেট যাচাইয়ের জন্য তাকে দিল্লি ডেকে পাঠিয়েছিল এইমস। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণ দেখিয়ে তিনি যাননি বলে অভিযোগ।
এরপর পূজাকে আরও পাঁচবার দিল্লি এইমসে ডাকা হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে তিনি দিল্লিতে যাননি। বরং স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল থেকে সার্টিফিকেট জোগাড় করে জমা দিয়েছিলেন। আর প্রবেশনারি আইএএস অফিসার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, এই বিষয়টি নিয়ে পদক্ষেপ করেছিল ইউপিএসসি। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূজা চাকরিতে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

 

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...