Friday, May 15, 2026

রেশন বন্টন মামলায় ইডির নির্দেশে মান্যতা! ১০০০ পাতার নথি জমা খাদ্য দফতরের 

Date:

Share post:

রেশন (Ration ) বন্টন মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) নির্দেশে নথি জমা দিল খাদ্য দফতর (Food Department) । কত রেশন কার্ড বাতিল হয়েছে তা জানতে চেয়ে খাদ্য দফতরে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে সেই বিস্তারিত তথ্য গোয়েন্দাদের পাঠাল খাদ্য দফতর।

Advt

সূত্রের খবর, এক হাজার পাতার নথি পাঠানো হয়েছে খাদ্য দফতরের তরফে। তবে খাদ্য দফতর সমস্ত নথি জমা দিলেও এই মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত রাজ্যে কত রেশন কার্ড বাতিল হয়েছে সেই তথ্য চেয়েছিল ইডি। বাতিল রেশন কার্ডের মাধ্যমে কত কোটি টাকা নয়ছয় হয়েছে জানতে চায় গোয়েন্দারা।

তবে ইতিমধ্যেই ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানদের জেরা করে সেই তথ্য জানতে চাইছে। তাঁরা তদন্তে সাহায্য করলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এখনও সেই প্রথম পর্যায়েই রয়েছেন।


Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...