Sunday, March 15, 2026

আড়িয়াদহ কাণ্ডে সৌগতর পর মাঝরাতে মদন মিত্রকে গু.লি করার হু.মকি

Date:

Share post:

এবার খুনের হুমকি পেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।দুদিন আগে আড়িয়াদহ কাণ্ডে ‘জয়ন্ত সিংকে’ না ছাড়লে খুনের হুমকি দেওয়া হয় তৃণমূল সাংসদ সৌগত রায়কে। সেই রেশ কাটতে না কাটতেই খুনের হুমকি পেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।হুমকি ফোন প্রসঙ্গে সাংসদ সৌগত রায় জানান,কোনও অবাঙালি খুব খারাপ ভাষায় বলে তুই যদি জয়ন্ত সিংকে না ছাড়াস তাহলে তোকে গুলি করে দেব।

মদন মিত্র জানিয়েছেন, হঠাৎ ১২টা বেজে ১৯-এ ফোন আসে। আমি সব ফোন ধরি। সাধারণত আমি ১২টায় ঘুমাই না। আমি অসুস্থ। ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না। ফোন আসতেই আমি ফোন রিসিভ করি। ফোন ধরতেই আমাকে বলা হয় তোকে গুলি করলে কে বাঁচাবে? গুলি খাওয়ার জন্য তৈরি হ…।
মদন মিত্রের দাবি, ফোন পেয়ে এতটুকু নার্ভাস না হয়ে আমি খুব শান্ত গলায় বলি কে বলছেন? ততক্ষণে ফোন কেটে দেওয়া হয়। মোট ৪৬ সেকেন্ড কথা হয়। ফের আজ সকালে ৭ টা বেজে ৩৬ মিনিটে একই নম্বর থেকে ফোন আসে। কিন্তু সেই ফোন আমি ধরতে পারিনি। মদন আরও দাবি করেছেন, ফোন কলটি কোনও পাব, বার, পানশালা থেকে করা হয়েছিল। আশেপাশে অনেকে ছিল। যে ভাষায় কথা বলছিল, সুপারি দেওয়ার কথা বলা হয়েছে, তাতে অর্জুন সিংয়ের মতো লোকেরা জড়িত।

তৃণমূল নেতা বলেন,যদি জিজ্ঞেস করেন আমি ভয় পেয়েছি বা গুরুত্ব দিচ্ছি কি না, সেরকম কোনও ব্যাপার নয়। এসব গুন্ডাদের আমরা চিনি। জয়ন্ত সিং জেলে রয়েছেন তাই সেখান থেকে ফোন আসা সম্ভব নয় বলে দাবি করেন। মদন মিত্র বলেছেন,সৌগত রায়ের ফোনে যে হুমকি ফোন এসেছিল তার টাওয়ার লোকেশান ট্র্যাক করলেই এই মামলার কিনারা করা সম্ভব। এ প্রসঙ্গে এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মা বলেন, সৌগত রায়কে হুমকি ফোনের বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে। এখনও কিছু বলার মতো অবস্থা আসেনি। তবে তদন্ত চলছে।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...