Wednesday, June 24, 2026

মহিলাদের সঙ্গে অশ্লীল চ্যাট! জয়ন্তর আরও ‘কীর্তি’ ফাঁস

Date:

Share post:

‘কুখ্যাত সমাজবিরোধী’- আড়িয়াদহকাণ্ডে ধৃত জয়ন্ত সিংকে এই বলে ব্যাখ্যা করেছেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা ও মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। শুধুই কী তোলাবাজি, হুমকি, এলাকায় আতঙ্ক ছড়ানো- এটাই তাঁর পরিচয়! না। সামনে আসছে জয়ন্ত সিং-এর আর ‘কীর্তি’। রঙিন জীবন তাঁর। মহিলাদের সঙ্গে অশ্লীল চ্যাট ফাঁস হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মহিলাদের আপত্তিকর ছবি, অতি ঘনিষ্ট ছবি রয়েছে জয়ন্তের। শুধু তাই নয়। সেই ছবি আবার অন্য এক মহিলাকে পাঠিয়েছেন গুণধর। জানাচ্ছেন, ওই মহিলা নাকি ভোজপুরী ছবির নায়িকা।

আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্তের কোটি টাকার প্রাসাদোপম বাড়ির সন্ধান মিলেছে তাঁর খাটালের পাশে। বাড়ি নয়, যেন শ্বেতপ্রাসাদ। আর সেই প্রাসাদে থেকে বহু নারী সঙ্গ করতেন তিনি। মিলেছে তার হদিশ। সূত্রের খবর, স্যোশাল মিডিয়ায় তরুণীদের সঙ্গে বন্ধুত্ব পাতান জয়ন্ত সিং। তার পর তাঁদের সঙ্গে শুরু হয় অশ্লীল চ্যাট। এমনকী, অনেক মহিলাই তাঁর শয্যাসঙ্গিনী হয়েছেন। এখানেই শেষ নয়। সেই মহিলাদের সঙ্গে ঘনিষ্ট মুহূর্তের ছবি, ভিডিও করতেন তিনি। পরে সেগুলিই আবার অন্য মহিলাদের পাঠাতেন। অর্থাৎ অপকীর্তির সব ধাপই পার করেছেন কীর্তিমান জয়ন্ত।






Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...