Sunday, April 26, 2026

টিম ইন্ডিয়ার কোচ পদে যোগ দিয়েই ধাক্কা খেলেন গম্ভীর, কিন্তু কেন ?

Date:

Share post:

সদ্য টিম ইন্ডিয়ার কোচ হয়েছন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি। তবে তার আগে ধাক্কা খেলেন টিম ইন্ডিয়ার নতুন কোচ। সূত্রের খবর, গম্ভীরের পছন্দের বোলিং কোচ এবং ফিল্ডিং কোচের প্রস্তাব করা নাম, নাকচ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্নি মর্কেলকে এবং ফিল্ডিং কোচ হিসাবে জন্টি রোডসের নাম জানিয়েছিলেন গম্ভীর।

গৌতম গম্ভীরের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসে অতীতে কাজও করেছেন জন্টি রোডস। কিন্তু এ যাত্রায় বোর্ড গম্ভীরের দাবি মানেনি।সূত্রের খবর , গম্ভীরের সব সহকারীও ভারতীয় হোন, এমনটাই চাইছে বোর্ড। আর জানা যাচ্ছে ফিল্ডিং কোচ হিসাবে এক্ষেত্রে এগিয়ে টি দিলিপ। দ্রাবিড়ের সহকারী হিসাবে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁদের সকলেরই মেয়াদ শেষ হয়েছে।

যদিও গম্ভীরকে কোচ করার সময় বোর্ড জানিয়েছিল, তিনি যাঁদের বেছে নেবেন, তাঁদের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু শুরুতেই ধাক্কা খেলেন গম্ভীর। বিদেশি কোচ চাওয়ায় তাঁর আবেদন নাকচ করে দিয়েছে বোর্ড।

আরও পড়ুন- আনোয়ার আলিকে নিয়ে নাটক অব্যহত, লাল-হলুদে সই করেও কি মোহনবাগেনে এই ডিফেন্ডার ?


Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...