Saturday, March 14, 2026

বিচ্ছেদের মামলা নিয়ে টানাপোড়েনের জের! হাড়োয়ায় গুলিবিদ্ধ মহিলা, ভর্তি এসএসকেএমে

Date:

Share post:

বিবাহ বিচ্ছদের মামলা (Divorce) চলছিল, এর মধ্যেই আচমকা গুলিবিদ্ধ গৃহবধূ। উত্তর ২৪ পরগনার হাড়োয়া (Haroa) থানার অন্তর্গত মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুর এলাকায় শুট আউটের (Shootout ) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ গৃহবধূর নাম শম্পা দাস (২৮)। তাঁর কোমরে ও পিঠে গুলি লেগেছে বলে খবর। বর্তমানে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ট্রমা কেয়ারে চিকিৎসাধীন তিনি। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলির খোল উদ্ধার হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এদিন রাতে খাওয়াদাওয়ার পর নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন ওই মহিলা। কয়েক বছর আগে ওই এলাকার বাসিন্দা রঘুনাথ দাসের মেয়ে শম্পা দাসের সঙ্গে ধুতুরদহ এলাকার বাসিন্দা অসিত সর্দারের বিয়ে হয়। বর্তমানে তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আর সেকারণেই এখন বাবার বাড়িতেই থাকেন শম্পা। অভিযোগ, সেখানেই বৃহস্পতিবার রাতে কেউ বা কারা তাঁকে গুলি করেছে। গুলি চালানোর পর ঘটনাস্থলেই আগ্নেয়াস্ত্র ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরই তাঁকে তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে খবর, বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে দুই পরিবারের মধ্যে টানাপড়েন চলছিল। শ্বশুরবাড়ির থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছিলেন শম্পার বাপের বাড়ির লোকেরা। শ্বশুরবাড়ির পরিবার তা দিতে অস্বীকার করে। কিন্তু তাতে রাজি ছিল না শম্পার পরিবার। সেই বিবাদের জেরেই এই হামলা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় এখনও কেউই গ্রেফতার বা আটক হয়নি। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি উদ্ধার করেছে।


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...