Monday, May 11, 2026

অর্ণবের ভর্তি জটিলতা কাটছে, সোমেই সুখবরের ইঙ্গিত

Date:

Share post:

মাওবাদী নেতা অর্ণব দামের ভর্তি নিয়ে জটিলতা সোমবারই কাটার ইঙ্গিত। জেল বন্দি পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে পড়ার বিষয়ে ইউজিসি গাইডলাইন মেনে হুগলি সংশোধনাগারের উত্তরের অপেক্ষায় ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নোত্তর পর্বের দোহাই দিয়ে অর্ণবের ভর্তি প্রক্রিয়ায় জটিলতা তৈরি চেষ্টা করেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের হস্তক্ষেপে এই জটিলতা সোমবারের মধ্যেই কাটার ইঙ্গিত।

ইতিমধ্যেই রাজ্যের কারামন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন কুণাল। সেই মতো কারা দফতর থেকেও জানানো হয়েছে অর্ণবকে হুগলি সংশোধনাগার থেকে বর্ধমান সংশোধনাগারে নিয়ে যেতে তাঁদের কোনও সমস্যা নেই। প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়টিও নির্দিষ্ট করা হয়েছে কারা দফতরের তরফে। হুগলি সংশোধনাগারের কাছে উপাচার্য যে দুটি প্রশ্ন করেছিলেন সেই দুটি উত্তরও সোমবার বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছাবে বলে কারা দফতর সূত্রে খবর।

প্রথম স্থানাধিকারীর ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় ইতিহাস বিভাগের গবেষণার গোটা ভর্তি প্রক্রিয়াই স্থগিত রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। সোমবার অর্ণবের ভর্তি প্রক্রিয়া শেষ হলে বাকিদের ভর্তিও সম্ভব হবে। সেই সঙ্গে ইতিহাস বিভাগের শিক্ষক থেকে পড়ুয়ারা জেলবন্দি গবেষকের জন্য মনের দরজা খুলে রেখেছেন।

Related articles

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...