Monday, May 4, 2026

বিজেপির বঞ্চনার জবাব দিল বাংলা,খোঁ.চা কুণালের

Date:

Share post:

রাজ্যের চার উপনির্বাচনে সবুজ ঝড়ের পর উচ্ছ্বসিত তৃণমূল নেতা কুণাল ঘোষ স্পষ্ট জানালেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয়। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, এই জয় রাজ্য সরকারের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বের প্রতি মানুষের আস্থার জয়।

এদিন তিনি বলেন, এই জয় প্রমাণ করে দিল যে গোটা দেশ ভারতীয় জনতা পার্টিকে চাইছে না। এই জয় প্রমাণ করে দিল যে আগামী দিনে বিজেপি বিরোধী শক্তি আরও এগিয়ে যাবে। বাংলায় তৃণমূল কংগ্রেস আরও দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত হবে। দিল্লির বিকল্প রাজনীতিতে বাংলার হাত আরও শক্তিশালী করতে চায় বাংলার মানুষ।

দেশে যে ইন্ডিয়া জোট শক্তিশালী হচ্ছে তাতে বাংলার মানুষ দেখিয়ে দিলেন তার নিয়ন্ত্রণ বাংলার হাতেই থাকবে এবং তার নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলে যে শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে, রাজ্য প্রশাসনের ভুল ত্রুটি শুধরে নেওয়ার যে প্রক্রিয়া চলছে এই রায়ে সেই দায়িত্ব আরও বেড়ে গেল। বিধানসভা উপনির্বাচনে দলের ভোট বাড়া প্রসঙ্গে কুণাল বলেন, লোকসভা নির্বাচনে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে ভুল বুঝে বিজেপিকে ভোট দিয়েছিলেন। তারা যখন দেখেছেন যে তাদের ভোট নষ্ট হচ্ছে, বিজেপির নীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে তারা এবার তৃণমূলকে ভোট দিয়েছেন। কুণালের কটাক্ষ, সিপিএম-কংগ্রেস বাংলা থেকে উধাও হয়ে গিয়েছে। তারা প্রচারেই ছিল না। এই রায় বিজেপির লাগাতর কুৎসার জবাব। বিজেপি বাংলাকে যতবার বঞ্চিত করবে, কুৎসা করবে, নেতিবাচক মনোভাব দেখাবে ততবার ভোটে হারবে।

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে