Tuesday, May 19, 2026

সল্টলেকের সিটি সেন্টার লাগোয়া রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড! তদন্তের নির্দেশ দমকল মন্ত্রীর

Date:

Share post:

সপ্তাহ শেষে ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য! সূত্রের খবর, শনিবার দুপুর গড়াতেই সল্টলেকের (Salt Lake) সিটি সেন্টার (City Centre) ১-র কাছে একটি রেস্তোরাঁয় আচমকাই আগুন লেগে যায়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যস্ততম সময় কালো ধোঁয়ায় ভরে যায় সিটি সেন্টারের চারদিক। যদিও বিষয়টি সামনে আসতেই স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। পরে দমকলের ৩ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

 

মন্ত্রীর অভিযোগ, এসব জায়গায় দমকল বিভাগের নিয়ম লঙ্ঘন করে বেআইনি ব্যবসা চলছে। যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা বলেই মত সুজিত বসুর। তবে তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। সেক্ষেত্রে কোনও অনিয়মের প্রমাণ মিললেই আইন মেনে কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দমকল মন্ত্রীর। তবে আচমকা কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাবার তৈরির সময় আচমকাই গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে তা ভয়াবহ আকার নেয়। তবে পরে দমকল বাহিনী এসে পরিস্থিতি আয়ত্তে আনলেনও ওই রেস্তোরাঁ পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় বলে খবর। পুলিশ সূত্রে খবর, সিটি সেন্টার ১-র আশেপাশে প্রচুর দোকান রয়েছে। সেখানেই একটি রেস্তোরাঁয় আচমকাই আগুন লেগে যায়। পরে দমকলের ৩ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর।

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...