Thursday, May 7, 2026

আত্মহত্যার চেষ্টা করলেন মা, মারা গেল চার সন্তান!

Date:

Share post:

বাবা-মায়ের বিবাদের কারণে মর্মান্তিক মৃত্যু হল চার সন্তানের। সন্তানদের নিয়ে কুয়োয় ঝাঁপ দেওয়ার পরে মাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করলেও চারটি শিশুই কুয়োর জলে ডুবে মারা যায়। পরে চারটি শিশুর দেহ কুয়ো থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

মধ্যপ্রদেশের মন্দসৌরে স্বামীর সঙ্গে ঝগড়া করে শনিবার রাতে ঘর ছেড়েছিলেন সুগনা বাই নামে এক গৃহবধূ। স্বামী তাঁকে মারধর করে দেওয়ালে ঠুকে দিয়েছিলেন বলে অভিযোগ। ১১ থেকে ৩ বছর বয়সি চার সন্তানকে নিয়ে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছিলেন স্থানীয় একটি স্কুলে। সেখানেই চরম সিদ্ধান্ত নেওয়ার কথা স্থির করেছিলেন সুগনা।

রবিবার সকাল হতেই অরবিন্দ (১১), অনুষা (৯), বিট্টু (৬) ও কার্তিক (৩)কে নিয়ে স্কুল ছাড়েন সুগনা। তারপরেই স্থানীয় কুয়োতে ঝাঁপ দিয়ে সন্তানদের নিয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেন। দুর্ভাগ্যক্রমে স্থানীয় বাসিন্দারা এই ঘটনা বুঝতে পেরে উদ্ধারে হাত লাগালে সুগনাকে বাঁচানো যায়। যতক্ষণে শিশুগুলিকে উদ্ধার করা হয় ততক্ষণে তারা কেউ আর বেঁচে নেই।

Related articles

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...