Saturday, June 20, 2026

রাজ্যের জয়েন্টের মাধ্যমেই নেওয়া হোক মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা, দাবি এনআরএসের প্রাক্তনীদের

Date:

Share post:

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার ফলে রাজ্যের ক্ষমতা খর্ব হচ্ছে। কেন্দ্রের এই নীতির কারণেই শিক্ষাব্যবস্থায় চলছে মাফিয়া রাজ। রবিবার এনআরএস মেডিকেল কলেজের প্রাক্তনীদের বিতর্ক সভায় উঠে এল এমনই মতামত। কোনও রকম নিট ইউজি না নিয়ে, রাজ্যের জয়েন্টের মাধ্যমেই মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হোক বলে মত চিকিৎসকদের একাংশের।

এদিনের বিতর্ক সভা থেকে আইএমএ-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি শান্তনু সেন বলেন, কোনওরকম প্রস্তুতি ছাড়াই যে এই নিট পরীক্ষা নেওয়া হয়েছিল তা এখন দিনের আলোর মত স্পষ্ট। কেঁচো খুঁড়তে গিয়ে সাপের মতো একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে। ছেলে-মেয়েদের ভবিষ‌্যত নিয়ে খেলা করছে কেন্দ্র। তাই রাজ‌্যগুলির হাতেই মেডিক‌্যাল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব দেওয়া হোক।

বিশিষ্ট চিকিৎসক-অধ‌্যাপক ডা.পরভীন বানুর কথায়, নিটের পক্ষে আজ যাঁরা কথা বলছেন তাঁরাও কিন্তু জয়েন্ট এন্ট্রাস দিয়েই ডাক্তারি পড়তে শুরু করেন। তাই মেধা থাকলে যে কোনও প্রতিবন্ধকতা জয় করা যায়।

দেখা যায়, অনেকেই বলেন জয়েন্টের ডাক্তারি পরীক্ষা দিলে বিজ্ঞানের অন‌্য শাখায় উচ্চতর শিক্ষার সুযোগ কমে যায়। এই ধারনাও সঠিক নয় বলেই মত চিকিৎসক বানুর। তাঁর মতে, বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় বসলে লেখাপড়া এবং পরীক্ষার অনুশীলন হয়। মেধার বিকাশ হয়। কাজেই এই যুক্তিও খাটেনা।

অ‌্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের তরফে ডা.মানস গুমটা বলেন, রাজ‌্যগুলির অধিকার খর্ব করছে নিট। তাই পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্যের হাতেই মেডিক‌্যাল প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব তুলে দেওয়া হোক। ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র কখনওই মেধাকে কুক্ষিগত করতে পারেনা।

কেন্দ্রের দুর্নীতিতেই বিভিন্ন কোচিং সেন্টারগুলি ডালপালা মেলে রোজগারের আশায় পড়ুয়াদের ভবিষ্যতকে আরও অন্ধকারে ঠেলে দিচ্ছে। সঙ্গে রয়েছে পরীক্ষা নিয়ামক সংস্থার একাংশের যোগসাজশের অভিযোগ। সবশেষে প্রশ্ন উঠছে কেমন ডাক্তার প্রয়োজন সমাজের? প্রশ্নপত্র কিনে উত্তর মুখস্থ করা ডাক্তার? নাকি মূমুর্ষ রোগীকে সুস্থ করে পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলা চিকিৎসক? যদি উত্তর হয় দ্বিতীয়টা তবে মেডিক্যাল প্রবেশিকায় জয়েন্টের ভার ফিরিয়ে দেওয়া উচিত রাজ্যের উপরেই।

আরও পড়ুন- ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়ের পাশে বিসিসিআই, চিকিৎসার জন্য দেওয়া হল ১ কোটি

 

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...