Friday, May 15, 2026

রাজ্যে শুরু নবম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন, কতদিন চলবে?

Date:

Share post:

সোমবার থেকে শুরু হল নবম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে ৩১ অগাষ্ট পর্যন্ত। এরফলে গোটা বিষয়টি আরও স্বচ্ছ ও সরলীকরণ হবে বলেই মত পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের। এই নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি স্কুল তাদের নবম শ্রেণির পড়ুয়াদের নাম পর্ষদের ওয়েবসাইটে নথিভুক্ত করবে নির্ধারিত সময়ের মধ্যে।

www.wbbsedata.com পোর্টালটিতে হবে রেজিস্ট্রেশন। এক্ষেত্রে প্রতিটি স্কুলকে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে তা নিয়ে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়েছে পর্ষদ। ডিসেম্বরের মধ্যেই পড়ুয়ারা স্কুলের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্ড পেয়ে যাবেন। নিয়ম বর্হিভূত ভাবে শিক্ষার্থীকে ভর্তির ঘটনা ঘটলে স্কুল এবং পড়ুয়া উভয়ের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রত্যেক পড়ুয়াকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে ১১০ টাকা। এ ছাড়া ফর্ম পূরণ করার সময়ে নামের আগে সম্মানজনক কোনও শব্দ ব্যবহার করতে পারবে না শিক্ষার্থীরা।

অপরদিকে, কমন ল অ্যাডমিশন টেস্ট বা ক্ল্যাটের রেজিস্ট্রেশন শুরু হল সোমবার থেকে। আগামী ১ ডিসেম্বর অফলাইনে লিখিত পরীক্ষা নেওয়া হবে। আবেদনকারীকে। পেতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর। সংরক্ষিত শ্রেণীর জন্য তা হল ৪০ শতাংশ। স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনকারীকে এলএলবি ডিগ্রি থাকতে হবে। পেতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর। সংরক্ষিত শ্রেণির জন্য তা হল ৪৫ শতাংশ। তবে এক্ষেত্রে বয়সের কোনও সময়সীমা নেই।

আরও পড়ুন- এবার ইমরানের দল পিটিআই-কে নিষিদ্ধ করতে মাঠে নেমেছে পাক সরকার!

 

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...