Tuesday, June 23, 2026

কী হবে ২৬ হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ? আজ সুপ্রিম শুনানি

Date:

Share post:

নিয়োগ মামলায় (Recruitment Case) ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই রায়ের উপর সুপ্রিম কোর্টের (Supreme Court) অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে আজ। কী হবে এই শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ, আজ সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের মামলার গত শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আপাতত কারও চাকরি বাতিল করা হচ্ছে না। এর পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা চেয়েছিল আদালত। বলা হয়েছিল বেআইনি নিয়োগ প্রমাণিত হলে বেতন ফেরত দিতে হবে অযোগ্যদের। তবে সিবিআই তদন্তে কোন স্থগিতাদেশ জারি করা হয়নি। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud), বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানির দিকে নজর রয়েছে গোটা দেশের।


Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...